× Banner
সর্বশেষ
দায়িত্ববোধ-সচেতনতা তৈরি করা গেলে পরিচ্ছন্ন শহর গড়ে তোলা যাবে – স্থানীয় সরকার মন্ত্রী প্রযুক্তির অপব্যবহারে মানবপাচার-চোরাচালান, কড়া বার্তা স্বরাষ্ট্রমন্ত্রীর রথযাত্রা উৎসব শুরু কাল বাংলাদেশের সঙ্গে সম্পর্ক আরও জোরদার করতে চায় ফ্রান্স – রাষ্ট্রদূত দেশটাকে আরও সবুজ করে গড়ে তুলতে হবে – প্রধানমন্ত্রী কানাডার সঙ্গে প্রাণিসম্পদ-খাদ্য নিরাপত্তা সহযোগিতা জোরদারে আগ্রহী বাংলাদেশ প্রাইভেট পড়ানোর বকেয়া টাকা চাওয়ায় শিক্ষিকা সিঁথি সীমিতার মাথায় ১০ কোপ বন্যা পরবর্তী পুনর্বাসনে কাজ করছে সরকার – দুর্যোগ ও  ত্রাণ মন্ত্রী গৌরনদীতে ইউপি সদস্যর ঘরে দুধর্ষ চুরি উত্তর-পশ্চিম বঙ্গোপসাগরে নতুন লঘুচাপ, চার সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত

‘অমানবিক মুখ্যমন্ত্রী’ মুখ ফসকে সত্যি কথাটা বেরিয়ে গিয়েছে অভিষেকের -বাবুল

Kishori
হালনাগাদ: শনিবার, ১৯ সেপ্টেম্বর, ২০২০
অমানবিক মুখ্যমন্ত্রী

ভারত প্রতিনিধিঃ তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ভাইপো। তিনিই কিনা মুখ ফসকে পিসিকে বলে ফেললেন অমানবিক। এই ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয় কিছু সময়ের মধ্যেই।

১৭ সেপ্টেম্বর বৃহস্পতিবার মহালয়ার সকালে ফেসবুক লাইভে অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেন, মুখ্যমন্ত্রীর অমানবিক এবং অক্লান্ত পরিশ্রমে, আজ বাংলায় তাঁর মস্তিস্কপ্রসূত একাধিক কর্মসূচি বিশ্বের দরবারে একাধিক দেশকে ছাপিয়ে বিশ্ব বন্দিত হয়েছে, সুপ্রতিষ্ঠিত হয়েছে। অভিষেকের ওই ভিডিও-বার্তার একটি বিশেষ অংশ ট্যুইট করে বাবুল সুপ্রিয় লেখেন, “মুখ ফসকে সত্যি কথাটা বেরিয়ে গিয়েছে‘অমানবিক মুখ্যমন্ত্রী’।

বাবুল আরও লেখেন, “আমি একটুও আশ্চর্য নই যে এটা পোস্ট করা ভিডিওতে রয়ে গিয়েছে – কারণ যারা এটা শুট করেছে তারাও ‘অমানবিক মুখ্যমন্ত্রী’ দিদির অমানবিক তৃণমূলী দুষ্কর্মে এতটাই লিপ্ত যে ভুল করে ‘বেরিয়ে’ যাওয়া এই সত্যটি ওরা ধরতেই পারেনি।”

অভিষেক বন্দ্যোপাধ্যায় তাঁর ফেসবুক বার্তার একেবারের শেষ দিকে বলেন, লড়াই করে বাংলা ঘুরে দাঁড়াবে। অশুভ শক্তির বিনাশ হবে, শুভ শক্তি জিতবে। বাংলা জিতবে, বলেও নিজের বিশ্বাসের কথা জানিয়েছেন তিনি।

বাবুল বলেন মহালয়ার সকালে রাজ্যের গর্বের বিষয় তুলে ধরলেন ডায়মন্ডহারবারের সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়। সেইসঙ্গে দুর্গাপুজো ভাল কাটুক এই আশাও প্রকাশ করেছেন তিনি।


এ ক্যটাগরির আরো খবর..