অভয়নগের গৃহবধুকে হত্যার অভিযোগ

যশোর প্রতিনিধি
যশোরের অভয়নগরে নাজমা বেগম (৩৫) নামে এক গৃহবধুকে শাবল দিয়ে মাথায় আঘাত করে হত্যার অভিযোগ উঠেছে। নিহত গৃহবধু উপজেলার শুভয়াড়া গ্রামের সরোয়ার হোসনের স্ত্রী। হত্যার পর তার স্বামীসহ বাড়ির লোকজন পালিয়ে গেছে।
অভয়নগর থানার এসআই মোক্তার হোসে জানান, শনিবার বিকেলে নাজমা বেগমের সতীনের ছেলে শাবল দিয়ে মাথায় আঘাত করে। এতে তিনি গুরুতর আহত হন। পরে পরিবারের লোকজন তাকে উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়ার পথে তার মৃত্যু হয়। রাতে পরিবারের লোকজন তাকে বাড়িতে এনে রেখে পালিয়ে যায়।

অভয়নগর থানার অফিসার ইনচার্জ (ওসি) আনিসুর রহমান জানান, শনিবার রাতে ওই গৃহবধূর লাশ বাড়িতে রেখে পালিয়ে গেছে স্বামী বাড়ির লোকজন। পরে পুলিশ খবর পেয়ে ওই গৃহবধুর লাশ লাশ করেছে। রোববার দুপুরে লাশের ময়না তদন্তের জন্য যশোর ২৫০ শয্যা হাসপাতালের মর্গে পাঠিয়েছে।

 

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
admin
সংবাদ প্রতিনিধি

admin

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।