× Banner
সর্বশেষ
২০ আগস্ট নতুন রাষ্ট্রপতি নির্বাচন, তফসিল ঘোষণা কমিশনের শিকলমুক্ত গণতান্ত্রিক বাংলাদেশ গড়াই আমাদের লক্ষ্য: তথ্য ও সম্প্রচার মন্ত্রী ঢাকায় মহাসমাবেশসহ কর্মসূচি ঘোষণা করেছে ১১ দলীয় ঐক্য জোট সচিবালয়ের সামনে অতিরিক্ত পুলিশ মোতায়েন সূর্যের পৃষ্ঠে লুকিয়ে ছিল যে রহস্য বোরকাপরা নারীর ইশারায় থামে বাস, ২০ মিনিটে ৫৭ লাখ টাকা লুট লালবাগ কেল্লা পরিদর্শন করলেন মার্কিন নৌ কমান্ডার বিতর্কিত সেই পরিকল্পনার জন্য ক্ষমা চাইলেন ফিফা সভাপতি দেশের সব নাগরিকের মানসম্মত স্বাস্থ্যসেবা নিশ্চিতে কাজ করছে সরকার : স্বাস্থ্য প্রতিমন্ত্রী জেরুজালেম ইস্যুতে ঐক্যবদ্ধ হতে জর্ডানে মুসলিম দেশগুলোর বৈঠক

অভিযুক্ত যেই হোক ছাড় দেয়া হবে না

admin
হালনাগাদ: বুধবার, ৯ মার্চ, ২০১৬

স্টাফ রিপোর্টারঃ রাজধানীর মিরপুরের কাফরুলে গৃহকর্মী নির্যাতনের পর হত্যার অভিযোগটি আমলে নিয়ে, গুরুত্ব সহকারে তদন্ত করা হচ্ছে বলে জানিয়েছেন ডিএমপি কমিশনার আছাদুজ্জামান মিয়া। অভিযুক্ত যেই হোক না কেন, তাকে ছাড় দেয়া হবে না বলেও জানান তিনি।

মঙ্গলবার বিকেলে জগন্নাথ বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতি আয়োজিত, এক সেমিনারে তিনি এ কথা বলেন।

ডিএমপি কমিশনার বলেন, ‘যে মেয়েটি মারা গিয়েছে তার বাবা একটি এজহার করেছে। অভিযোগটি আমরা আমলে নিয়েছি। আমরা মূল মামলার সঙ্গে অভিযোগটিকে একীভূত করে ফৌজদারি কার্যবিধির বিধান অনুসারে তদন্ত কার্যক্রম চালাচ্ছি।’

তিনি আরও বলেন, ‘তদন্তকালে আমরা স্বাক্ষ্য-প্রমাণ বিবেচনা করব যে, মেয়েটি নিজ থেকে পরে গেল, না তাকে ফেলে দেয়া হয়েছে, মেয়েটিকে ধর্ষণ করা হয়েছিল কিনা বা মেয়েটির লাশ কি অবস্থায় ওখানে পাওয়া গেল। পুরো তদন্ত করে এবং মেডিকেল রিপোর্ট পাওয়ার পর যদি দেখি কারও দোষ আছে, তাহলে তার পরিচয় যাই হোক না কেন তার বিরুদ্ধে অবশ্যই আমরা আইনানুগ ব্যবস্থা গ্রহণ করব।’


এ ক্যটাগরির আরো খবর..