অভিন্ন জলরাশি নীতিমালা না হলে বন্যাঝুঁকি আরও বাড়বে-উপদেষ্টা

অভিন্ন জলরাশি নীতিমালা না হলে বন্যাঝুঁকি আরও বাড়বে-উপদেষ্টা

অভিন্ন জলরাশি নীতিমালা না হলে দেশে বন্যাঝুঁকি আরও বাড়বে বলে মন্তব্য করেছেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান।

রোববার (৬ অক্টোবর) সকালে মানুষের জন্য ফাউন্ডেশনের ‘ক্ষমতায়ন: জলবায়ুসহিষ্ণু সমাজের জন্য নারী (ফেজ ২)’ প্রকল্পের আয়োজিত ‘অ্যানুয়াল কমিউনিটি অফ প্র্যাক্টিস (কপ) নেটওয়ার্ক কনভেনশন’ শীর্ষক অনুষ্ঠানে তিনি এ মন্তব্য করেন।

উপদেষ্টা বলেন, বর্তমানে জলবায়ু পরিবর্তনের ফলে শেরপুর, ফেনী, নোয়াখালীতে বন্যাসহ আবহাওয়ার চরমভাবাপন্ন অবস্থার সৃষ্টি হয়েছে। এর জন্য দায়ী আমরা নিজেরাই। জলবায়ুর বিরূপ প্রভাব মোকাবিলায় সরকারের পাশাপাশি সবাইকে একযোগে কাজ করতে হবে।’

তিনি আরও বলেন, ‘বন্যা, গরম আবহাওয়া নিয়ে সবাই অভিযোগ করি। কিন্তু এগুলো যে জলবায়ু পরিবর্তনের প্রভাব সেটা বুঝি না।’

জলবায়ু পরিবর্তনের চ্যালেঞ্জ মোকাবিলায় আঞ্চলিক সহযোগিতার পাশাপাশি উজান এবং ভাটির দেশকে একসঙ্গে কাজ করার আহবান জানান সৈয়দা রিজওয়ানা।

উপদেষ্টা বলেন, ‘অতি বৃষ্টি এবং সতর্ক না করে উজান থেকে পানি ছেড়ে দেয়ার কারণে বন্যা হচ্ছে। সেইসঙ্গে জলবায়ু পরিবর্তনও একটি কারণ।’

এদিকে অনেক বাঁধ পরিত্যক্ত অবস্থায় রয়েছে। ভবিষ্যতে জলবায়ু পরিবর্তনের চ্যালেঞ্জ মোকাবেলা না করা গেলে এবং অভিন্ন জলরাশি নীতিমালা না হলে ঝুঁকি আরও বাড়বে বলেও জানান তিনি।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
ACP
সংবাদ প্রতিনিধি

ACP

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।