× Banner
সর্বশেষ
ভিন্নতার মাঝে ঐক্য স্থাপনই আমাদের মূল নীতি, কোনো বৈষম্য থাকবে না – সংস্কৃতি মন্ত্রী পররাষ্ট্র উপদেষ্টার সঙ্গে কিরগিজস্তান রাষ্ট্রপতির বিশেষ দূতের সাক্ষাৎ সাতক্ষীরা জেলা ধারাভাষ্যকার অ্যাসোসিয়েশনের  পূর্ণাঙ্গ কমিটি গঠন; সভাপতি সানা ও সম্পাদক ইকবাল  শার্শার উলসী ‘জিয়ার খাল’ পরিদর্শনে মফিকুল হাসান তৃপ্তি: উদ্বোধনে আসছেন তারেক রহমান বাগআঁচড়ায় ষষ্ঠ শ্রেণির শিক্ষার্থীকে প্রতারণার ফাঁদে ফেলে ভ্যান চুরি সরকারের দুই মাস পূর্তি উপলক্ষ্যে শনিবার বিকেলে সংবাদ সম্মেলন প্রথম ধাপে শেষ হলো ৪০০ মনোনয়ন প্রত্যাশীর সাক্ষাৎকার উপকূলে লবণাক্ততা ও দূষণ বড় চ্যালেঞ্জ – পরিবেশ প্রতিমন্ত্রী শিক্ষা প্রতিষ্ঠানে নিয়োগে দুর্নীতি-অনিয়ম বরদাস্ত করা হবে না – শিক্ষামন্ত্রী পানি সম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ উলাশী জিয়া খাল পুনঃখনন স্থান পরিদর্শন

অভিনেত্রী নুসরাত ফারিয়ার কথায় কাজে মিল নেই

admin
হালনাগাদ: রবিবার, ২২ নভেম্বর, ২০১৫

বিনোদন ডেস্ক: অনেক তারকারই রয়েছেন যাদের কথায় কাজে মিল নেই। এ দলে যুক্ত হলেন এবার সময়ের আলোচিত ও সমালোচিত মডেল ও অভিনেত্রী নুসরাত ফারিয়ার । যার কথায় ও কাজের মিল নেই।

নুসরাত ফারিয়া মাস তিনেক আগে চলচ্চিত্র কিছুটা ব্যস্ত হওয়ায় জানিয়েছিলেন, ‘আর উপস্থাপনা করার ইচ্ছে নেই তার।’

সেই নুসরাত ফারিয়াকে হঠাৎ করে আবারও উপস্থাপনায় দেখা গেল। বাংলাদেশ প্রিমিয়ার লীগ (বিপিএল)-এর উদ্বোধনী অনুষ্ঠানটি যারা দেখেছেন, তারা বিষয়টি এরই মধ্যে জেনে গেছেন। স্টেডিয়ামে ও টিভি সেটের সামনে বসা দর্শকেরা অনেক দিন পর আবারও নুসরাত ফারিয়ার উপস্থাপনা দেখলেন।

অনুষ্ঠানে তার উপস্থাপনা করতে রাজি হওয়া প্রসঙ্গে নুসরাত ফারিয়া বলেন, ‘আয়োজনটা অনেক বড়। তাছাড়া আয়োজক কর্তৃপক্ষেরও চাওয়া ছিল, আমিই যেন মূল মঞ্চের অনুষ্ঠানটি উপস্থাপনা করি। সবকিছু মিলে যাওয়াতে এই কাজটা করতে রাজি হই।’

ফারিয়া আরও বলেন, ‘অনেক দিন পর এমন জাঁকজমকপূর্ণ একটি অনুষ্ঠানের উপস্থাপনা করে আমার নিজেও বেশ ভালো লাগছে। আমার বিশ্বাস, দর্শকেরা উপস্থাপনা উপভোগ করেছেন।’

অবশ্য ফারিয়াকে শুরুতে সবাই উপস্থাপিকা হিসেবেই জানতেন। বছর তিনেক আগে উপস্থাপক হিসেবে তার যাত্রা শুরু হয়। ফারিয়ার দাবি, এখন পর্যন্ত তিনি টিভির লাইভ অনুষ্ঠান করেছেন ৩৬০টি। আর টিভিতে আগে ধারণ করা এবং টিভির বাইরের প্রায় হাজার দু-এক অনুষ্ঠান উপস্থাপনা করেছেন তিনি।

উপস্থাপনার পাশাপাশি নুসরাত ফারিয়াকে মডেলিংয়েও দেখা গেছে। এ বছরের শুরুর দিকে ফারিয়া নাম লেখান চলচ্চিত্রে। তার প্রথম ছবি ‘আশিকী’ মুক্তি পায় কোরবানির ঈদে। চলচ্চিত্রে নাম লেখানোর পর থেকেই সব ধরনের উপস্থাপনা থেকে নিজেকে গুটিয়ে নিয়েছিলেন নুসরাত ফারিয়া। পুরোপুরিভাবে মনোযোগী হন চলচ্চিত্রে। পড়াশোনার ক্ষেত্রেও বরাবরই ভালো ফলাফল করে এসেছেন নুসরাত ফারিয়া। এআইইউবিতে বিবিএ সপ্তম সেমিস্টারে পড়ছেন তিনি।


এ ক্যটাগরির আরো খবর..