× Banner
সর্বশেষ
স্কুল ফিডিং বিতরণে নিম্নমানের ডিম, প্রতিমন্ত্রীর নির্দেশে দ্রুত ব্যবস্থা জাতিসংঘ সদর দপ্তরের সামনে গায়ে আগুন দিয়ে উবারচালকের আত্মাহুতি বিশ্বকাপে গোল না খাওয়ার নতুন বিশ্বরেকর্ড উনাই সিমনের, ভাঙলেন ৩৬ বছরের পুরোনো কীর্তি মেঘলা আকাশ, ঢাকায় হালকা বৃষ্টির সম্ভাবনা; ৯ অঞ্চলের নদীবন্দরে ১ নম্বর সতর্ক সংকেত রাশিয়ার পারমাণবিক অস্ত্রের লক্ষ্যবস্তুর তালিকায় ফিনল্যান্ড -দিমিত্রি মেদভেদেভ আজ ৩ জুলাই বৈদিক জ্যোতিষে রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় ৩ জুলাই শুক্রবার পঞ্জিকা ও ইতিহাসের এইদিনে ফরিদপুরে একসঙ্গে পাঁচ সন্তানের জন্ম দিলেন চাঁদনী বেগম, এক নবজাতকের মৃত্যু অসংক্রামক রোগ প্রতিরোধে বৈশ্বিক উদ্যোগে বাংলাদেশের সক্রিয় অংশগ্রহণ জরুরি – পররাষ্ট্র প্রতিমন্ত্রী বর্তমান সরকার সাম্প্রদায়িক সম্প্রীতিতে বিশ্বাসী – দীপেন দেওয়ান

অবাধ ও সুষ্ঠু নির্বাচন গুম করেছেন শেখ হাসিনা

admin
হালনাগাদ: বৃহস্পতিবার, ২৩ আগস্ট, ২০১৮

অবাধ ও সুষ্ঠু নির্বাচন শেখ হাসিনাই গুম করেছেন। কিন্তু ৫ জানুয়ারির মতো আবারো একতরফা নির্বাচন হলে জনগণ প্রতিহত করবেই। বললেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।

বৃহস্পতিবার দুপুরে রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ মন্তব্য করেন।

রুহুল কবির রিজভী বলেন, একতরফা নির্বাচন  করবেন বলেই তিনি প্রধান রাজনৈতিক প্রতিপক্ষ বেগম জিয়াকে মিথ্যা মামলায় সাজা দিয়ে কারাবন্দি করেছেন। তার বিরুদ্ধে কোনো সমালোচনা তিনি সহ্য করেন না।  তিনি গণমাধ্যমকে সম্পূর্ণভাবে নিয়ন্ত্রণে নিয়েছেন। সমালোচনাকারী বিরোধী দলের নেতাকর্মীদেরকে গুম ও ক্রসফায়ার করতেও দ্বিধা করেন না। সুতরাং শেখ হাসিনার অধীনে কখনোই অবাধ ও সুষ্ঠু নির্বাচন হতে পারে না।

তিনি বলেন, ৫ জানুয়ারির মতো আবারো একতরফা নির্বাচন জনগণ প্রতিহত করবেই। শুন্যমাঠে আর খেলতে দেয়া হবে না। নিরপেক্ষ সরকারের অধীনেই নির্বাচন হবে, দেশনেত্রী বেগম জিয়ার নেতৃত্বেই বিএনপি নির্বাচনে অংশগ্রহণ করবে।

রিজভী বলেন, বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়া এবং ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে পর্যুদস্ত করতে অবৈধ সরকার যে দমননীতির উত্থান ঘটিয়েছে, তা নজীরবিহীন ও হিংসাশ্রয়ী। প্রধানমন্ত্রী যেন ব্যক্তিগত জিঘাংসা চরিতার্থ করতেই তাদের ওপর রাষ্ট্রযন্ত্রকে যথেচ্ছ ব্যবহার করে যাচ্ছেন।


এ ক্যটাগরির আরো খবর..