অবশেষে সীমান্ত থেকে মরদেহ নিয়ে গেছে ভারতীয় পুলিশ

বেনাপোল প্রতিনিধি: অবশেষে বেনাপোলের চেকপোস্টের বিপরীতে ভারতের পেট্রাপোল বন্দরের প্রাচীরের কাঁটাতারের উপর দিয়ে বাংলাদেশ সীমান্তের দিকে ফেলা দেওয়া মরাদেহটি নিয়ে গেছে ভারতীয় পুলিশ। এ সময় বিজিবি, পোর্ট থানা পুলিশ ও বিএসএফের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

বুধবার রাত সাড়ে ৯টার দিকে ভারতের দক্ষিন ২৪পরগনা জেলার বনগাঁ থানার পুলিশ মরাদেহটি থানায় নিয়ে যায়। সেখান থেকে ময়না তদন্তের জন্য বনগাঁ হাসপাতালের মর্গে পাঠায়।

বুধবার বেলা ৫ টার সময় বাংলাদেশী কৃষকরা মাঠে ঘাস কাটতে গিয়ে মরদেহটি দেখতে পেয়ে বিজিবি ও পুলিশকে খবর দেয়। কিন্তু মরাদেহটি ভারত সীমানায় থাকায় বেনাপোল পোর্ট থানা পুলিশ মরাদেহ উদ্ধার করেনি। পরে বিষয়টি বেনাপোল বিজিবি উর্ধতন কর্তৃপক্ষকে জানালে তারা ভারতীয় বিএসএফের সাথে আলাপ করার পর মরদেহটি ভারতীয় পুলিশ নিয়ে যায়।

ভারতের পাশ থেকে লাশটি বাংলাদেশের দিকে ফেলে দেওয়ার সময় তার গায়ের শার্ট ভারতের সুসংহত চেকপোস্টের টার্মিনালের সীমানা প্রাচীরের কাঁটাতারের বেড়ায় আটকে ঝুলতে দেখা যায়। বেনাপোল পোর্ট থানা পুলিশ, চেকপোস্ট বিজিবি ও পেট্রাপোল বিএসএফ ঘটনাস্থল পরিদর্শন করে মরদেহটির পরিচয় নিশ্চিত করতে পারেনি।

স্থানীয়দের ধারণা উদ্ধার হওয়া লাশটি ভারতীর। তিনি অবৈধভাবে ভারত থেকে বাংলাদেশে প্রবেশের সময় বিএসএফের হাতে আটক হতে পারে। বিএসএফ সদস্যরা তাকে নির্যাতনের পর হত্যা করে মৃতদেহটি ভারতের পেট্রাপোল সীমান্তের নতুন টার্মিনালের মধ্য থেকে কাটাতারের উপর দিয়ে বাংলাদেশের দিকে ফেলে দেয়ার চেস্টা চালায়। কিন্তুু মরদেহটি ভারত সীমানার মধ্যে  পড়ে থাকে। এ সময় তার শরীরে থাকা শার্টটি কাঁটাতারের সাথে জড়িয়ে যায়। ওই এলাকায় সাধারণ মানুষের চলাচল কম থাকায় মরদেহটি মানুষের চোখে পড়েনি। তবে লাশ দেখে ধারনা করা হচ্ছে একদিন আগে তাকে মেরে ফেলে দেওয়া হয়েছে।

বেনাপোল চেকপোস্ট বিজিবি ক্যাম্পের নায়েব সুবেদার নজরুল ইসলাম জানান, বিজিবি‘র পক্ষ থেকে মরদেহটি ভারতীয় সীমান্তের অভ্যন্তরে পড়ে থাকার বিষয়টি নিশ্চিত হওয়ার পর বিএসএফকে জানানোর পর তারা বনগাঁ থানায় খবর দেন। পরে ভারতীয় পুলিশ এসে সেখান থেকে মরদেহটি নিয়ে যায়।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
admin
সংবাদ প্রতিনিধি

admin

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।