× Banner
সর্বশেষ
চলুন দেখে নেওয়া যাক আজকের দিনে আপনার গ্রহ-নক্ষত্ররা কি বলছে – আজ ৯ই জুন মঙ্গলবারের পঞ্জিকা ও ইতিহাসের এইদিনে বাংলাদেশ পুলিশের সক্ষমতা বৃদ্ধিতে সহায়তার আগ্রহ ইউএনডিপির নির্বাহী ম্যাজিষ্ট্রেটের অভিযানে, মধুখালীতে বন্ধ হলো বাল্যবিবাহ সাংবাদিক আসাদকে আটকে আদালতে প্রেরণ: শার্শা থানায় সাংবাদিকদের প্রতিবাদ কালীগঞ্জে চাঁদা না পেয়ে সংখ্যালঘু সম্প্রদায়ের এক ব্যাক্তিকে কুপিয়ে জখম থানায় মামলা ইউপি সদস্য রিয়াজুল ইসলাম লিটনের বিরুদ্ধে এলাকাবাসীর মানববন্ধন বজ্রাঘাতজনিত প্রাণহানি কমাতে সচেতনতা ও প্রযুক্তিনির্ভর কার্যক্রম বাস্তবায়ন করছে সরকার ফেসবুকের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার সুযোগ আইনে নাই, শুধু অনুরোধ করা যায় – স্বরাষ্ট্রমন্ত্রী বেনাপোলে বিজিবি অভিযানে চোরাচালান পণ্য আটক 

মির্জা ফখরুলসহ ৪১ জনের বিরুদ্ধে চার্জ শুনানি পেছাল

admin
হালনাগাদ: বৃহস্পতিবার, ২৭ অক্টোবর, ২০১৬

অসিত কুমার ঘোষ (বাবু) ঃ বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ ৪১ জনের বিরুদ্ধে নাশকতার একটি মামলায় চার্জগঠনের শুনানি পিছিয়ে আগামি ৮ জানুয়ারী ধার্য করেছে আদালত।

আজ বৃহস্পতিবার আসামী পক্ষের সময় আবেদন মঞ্জুর করে ঢাকার অতিরিক্ত মুখ্য মহানগর ম্যাজিস্ট্রেট আলী মাসুদ শেখ এই তারিখ ঠিক করেন। মামলাটিতে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার মওদুদ আহমেদ ও মির্জা আব্বাস, আমান উল্লাহ আমান, গয়েশ্বর চন্দ্র রায়, বরকত উল্লাহ বুলু, শহিদ উদ্দিন চৌধুরী এ্যানি, মোয়াজ্জেম হোসেন আলাল, সাইফুল ইসলাম নিরব, হাবিবুন নবী খান সোহেলও আসামি।

২০১৩ সালের ২ মার্চ বিকাল ৩ টায় বিএনপির ঘোষিত কেন্দ্রীয় কার্যালয়ের সামনে বিক্ষোভ সমাবেশ ও মগবাজার পর্যন্ত মিছিলের কর্মসূচীতে হাজারেরও অধিক নেতাকর্মী মারাত্মক অস্ত্রশস্ত্র, ইটপাটকেল লাঠিসোঠা, লোহার রড় নিয়া রাস্তায় চলাচলরত যানবাহনে ভাংচুর ও অগ্নিসংযোগ করে। এ ঘটনায় রমনা থানার উপ-পরিদর্শক মোঃ আলী হোসেন ৩৭ জনকে আসামি করে রমনা থানায় এ মামলা দায়ের করেন।

চলতি বছর ৫ আগস্ট ঢাকার সিএমএম আদালতে ডিবি পুলিশের উপ পরিদর্শক দীপক কুমার দাস মামলাটিতে চার্জশিট দাখিল করেন। উল্লেখ্য একই ঘটনায় বিস্ফোরক আইনের একটি মামলা ঢাকার ৪ নম্বর বিশেষ ট্রাইব্যুনালে বিচারাধীন আছেন।


এ ক্যটাগরির আরো খবর..