সাবেক সাংসদ অপু উকিল এর স্বপরিবারের ব্যাংক হিসাব জব্দ

সাবেক সাংসদ অপু উকিল এর স্বপরিবারের ব্যাংক হিসাব জব্দ

সংরক্ষিত আসনের সাবেক সাংসদ অপু উকিল তার স্বামী অসীম কুমার ও দুই সন্তানের ব্যাংক হিসাব জব্দ।

বুধবার (১৬ অক্টোবর) বাংলাদেশ ব্যাংকের আর্থিক গোয়েন্দা সংস্থা বাংলাদেশ ফিন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট (বিএফআইইউ) এ তথ্য জানিয়েছে।

অসীম কুমারের স্ত্রী অপু উকিল সংরক্ষিত আসনের সাবেক সাংসদ। তার দুই সন্তান হলেন শায়ক উকিল ও শুদ্ধ উকিল।

এ বিষয়ে দেশের ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানগুলোকে দেওয়া বিএফআইইউ’র চিঠিতে বলা হয়, হিসাব জব্দ করা ব্যক্তি ও তাদের ব্যক্তি মালিকানা ব্যবসায়িক অ্যাকাউন্টের সব লেনদেন বন্ধ থাক‌বে। আগামী ৩০ দিন এসব হিসাবে কোনো ধরনের লেনদেন করা যাবে না। প্রয়োজনে লেনদেন স্থগিত করার এ সময় বাড়ানো হবে।

এ ছাড়া যেসব হিসাব স্থগিত করা হয়েছে তাদের হিসাবসংশ্লিষ্ট তথ্য বা দলিল যেমন হিসাব খোলার ফরম, কেওয়াইসি ও লেনদেন বিবরণী যাবতীয় তথ্য চিঠি দেওয়ার তারিখ থেকে দুই কার্যদিবসের মধ্যে বিএফআইইউতে পাঠাতে বলা হয়েছে।

উল্লেখ্য, গত ৫ আগস্ট ছাত্র-জনতার অভ্যুত্থানে শেখ হাসিনা সরকারের পতন ঘটে। এর পর থেকে দেশে আওয়ামী লীগের বিভিন্ন পর্যায়ের নেতাদের গ্রেপ্তারের পাশাপাশি ব্যাংক হিসাব জব্দ করা হচ্ছে।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
Kishori
সংবাদ প্রতিনিধি

Kishori

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।