অধিকার প্রতিষ্ঠায় নারীদের সক্রিয় হতে হবে

বিশেষ প্রতিবেদকঃ অধিকার আদায়ে নারীদেরকে আরো এগিয়ে এসে যোগ্যতা অর্জনের পাশাপাশি সক্রিয় হওয়ার আহ্বান জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী ইঞ্জিনিয়ার খন্দকার মোশাররফ হোসেন।

আজ শনিবার দুপুরে ফরিদপুরের কবি জসীমউদদীন হলে নারী উন্নয়ন ফোরামের আঞ্চলিক কর্মশালায় প্রধান অতিথির ভাষণে মন্ত্রী এসব কথা বলেন।

মন্ত্রী বলেন, বর্তমান সরকার নারীদের উন্নয়নে গুরুত্বপূর্ণ পদক্ষেপ গ্রহণ করেছে। এরই ধারাবাহিকতায় সরকারি বিভিন্ন দপ্তরের উচ্চ আসনগুলোতে যোগ্যতাসম্পন্ন নারীদের কর্মসংস্থানের সুযোগ দেওয়া হয়েছে।

ঢাকা বিভাগীয় কমিশনার কার্যালয় ও ফরিদপুর জেলা প্রশাসনের আয়োজনে এ কর্মশালায় ফরিদপুরের জেলা প্রশাসক উম্মে সালমা তানজিয়ার সভাপতিত্বে বক্তব্য দেন স্থানীয় সরকার মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব অমিতাভ বোস সরকার, পুলিশ সুপার সুভাষ চন্দ্র সাহা প্রমুখ।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
admin
সংবাদ প্রতিনিধি

admin

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।