× Banner
সর্বশেষ
ট্রাম্পের হেলিকপ্টারের কাছাকাছি যাত্রীবাহী বিমান, তদন্ত শুরু রোমে বাংলাদেশ দূতাবাসে ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস ২০২৬’ উদযাপিত: প্রবাসীদের ঐক্যবদ্ধ ভূমিকার আহ্বান স্বামী ভক্তিপ্রসাদ মধুসূদন গোস্বামী মহারাজের আবির্ভাব তিথি আজ জাতিসংঘে বাংলাদেশ স্থায়ী মিশনে ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস’ উপলক্ষ্যে স্মারক সংবর্ধনা হিরোশিমা দিবস: ‘ওপেনহাইমার’ সিনেমার নির্মাণের নেপথ্যের বিস্ময়কর গল্প জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে জাতিসংঘে বাংলাদেশ স্থায়ী মিশনের স্মারক সংবর্ধনা আজ বৃহস্পতিবার (৬ আগস্ট) রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ ২০ শ্রাবণ বৃহস্পতিবার (৬ আগস্ট) পঞ্জিকা ও ইতিহাসের এইদিনে শেখ হাসিনার দিল্লিতে সংবাদ সম্মেলন নিয়ে পররাষ্ট্র মন্ত্রণালয়ের কড়া প্রতিক্রিয়া বুড়িগঙ্গায় তরল বর্জ্য নির্গমনস্থল থেকে নমুনা সংগ্রহ

শ্রমিকদের কাজে যোগ দেওয়ার আহ্বান

admin
হালনাগাদ: শনিবার, ২৪ ডিসেম্বর, ২০১৬

বিশেষ প্রতিবেদকঃ শ্রমিকদের কাজে যোগ দেওয়ার আহ্বান জানিয়েছেন বাংলাদেশ পোশাক প্রস্তুত ও রপ্তানিকারক সমিতির (বিজিএমইএ) সভাপতি সিদ্দিকুর রহমান। তিনি বলেন, ‘সবাই যদি বলে যে কাজ করবে ঠিকমতো, তাহলে আমরা কারখানা খুলে দেব।’

আজ শনিবার বিজিএমইএ ভবনে আয়োজিত এক অনুষ্ঠানে সিদ্দিকুর রহমান এ কথা বলেন। কিছু স্বার্থান্বেষী গোষ্ঠী আশুলিয়ার গার্মেন্টস শ্রমিকদের মাঝে অসন্তোষ তৈরি করছে বলে দাবি করেন বিজিএমইএ সভাপতি।

সিদ্দিকুর রহমান বলেন, ‘যারা আমাদের কারখানায় কাজ করে, তারা আমার উৎপাদনের সঙ্গে জড়িত এবং তাদের জন্য আমার যতটা মায়া, আমি তাদের কষ্টে যত কষ্ট পাব তার চেয়ে বেশি কারো কষ্ট পাওয়ার কথা না। যারাই এখানে তাদের জন্য মায়াকান্না দেখায়, সেটা তাদের নিজস্ব স্বার্থ হাসিলের জন্য। এ বিভ্রান্তিতে না পড়ে আমি সবাইকে বলব কাজে যোগদান করুন।’

বিজিএমইএ সভাপতি বলেন, ‘প্রতিবছর শ্রমিকদের ইনক্রিমেন্টের ব্যবস্থা থাকা সত্ত্বেও তারা অযৌক্তিকভাবে বেতন বৃদ্ধির দাবি জানিয়ে আসছে।’ সরকারের সহযোগিতায় আশুলিয়া এলাকায় গার্মেন্টস শ্রমিকদের বাড়িভাড়া যাতে না বাড়ানো হয় সে ব্যবস্থাও নেওয়া হয়েছে বলে জানান তিনি।

সিদ্দিকুর রহমান বলেন, শ্রমিকদের আন্দোলনের কারণে চারদিন ধরে আশুলিয়া এলাকার ৬৯টি তৈরি পোশাক কারখানা বন্ধ রাখা হয়েছে। এতে করে মালিকপক্ষের চেয়ে শ্রমিকরাই বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছে। তিনি আরো বলেন, আজকে দেশের ৮১ শতাংশ বৈদেশিক মুদ্রা আসে পোশাক খাত থেকে। আর এর পেছনে শ্রমিকদের অবদানই বেশি।

সিদ্দিকুর রহমান বলেন, তৈরি পোশাক খাতের কারখানাগুলোর বিষয়ে আগে নারীদের অভিযোগ থাকতে। এখন আর তা শোনা যায় না। এখন কারখানাগুলোতে নারীরাই সংখ্যাগরিষ্ঠ।

অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন বিজিএমইএর সিনিয়র সহসভাপতি ফারুক হাসান, সহসভাপতি প্রকল্প পরিচালক মহসিন উদ্দিন আহমেদ, উপপরিচালক জগলুল হায়দার, ইউএনএফপিএর প্রতিনিধি রুমানা পারভিন।


এ ক্যটাগরির আরো খবর..