স্টাফ রিপোর্টার বেনাপোলঃ সংসদ সদস্য আলহাজ্ব শেখ আফিল উদ্দিন বলেছেন, দেশের মানুষ বিগত সরকারের আমলে উন্নয়ন দেখেছেন। আর আওয়ামীলীগ সরকারের আমলে উন্নয়ন দেখছেন। আজও বিদ্যুদের লোডসেডিং হয় এবং আগেও হত।
অতীত বর্তমানের উন্নয়নের তফাৎ টুকু শুধু আমাদের বুঝতে হবে। এখন যে তুলনায় বিদ্যুৎ থাকছে, আগে তেমন বিদ্যুৎ যেত। তা হলে বর্তমান সরকারের আমলে কেমন উন্নয়ন হয়েছে আপনারা বুঝতে পারছেন। প্রতিটা ক্ষেত্রে এমনই উন্নয়ন হয়েছে। যার ফলে আজ আমরা মধ্যম আয়ের দেশে উন্নয়ন হয়েছি। বুধবার উলাশী ইউনিয়ন আওয়ামীলীগ আয়োজিত এক ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠানে একথা বলেন তিনি।
উলাশী ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি ও ইউপি চেয়ারম্যান আলহাজ্ব আয়নাল হকের সভাপতিত্বে উক্ত ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শার্শা উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও উপজেলা চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা সিরাজুল হক মঞ্জু, যুগ্ম সাধারণ সম্পাদক সালেহ আহমেদ মিন্টু, যশোর জেলা পরিষদের সদস্য অহিদুজ্জামান অহিদ, ইউপি সদস্য মিলন, হাফিজুর রহমান ও হাসান আলী।
আরো উপস্থিত ছিলেন, যশোর জেলা পরিষদের সদস্য অধ্যক্ষ ইব্রাহিম খলিল, কোষাধক্ষ ওয়াহেদুর রহমান, শার্শা উপজেলা ছাত্রলীগের সভাপতি আব্দুর রহিম সরদারসহ স্থানীয় আওয়ামীলীগের সকল অঙ্গসংগঠনের নেতা কর্মীরা।


