অটোরিকশা চাপায় শিশু নিহত

নারায়ণগঞ্জের রূপগঞ্জে অটোরিকশা চাপায় এক শিশু নিহত হয়েছে। বুধবার বেলা ১টার দিকে উপজেলার ডেমরা–কালীগঞ্জ সড়কের বাওয়ালীয়াপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে বলে জানিয়েছে পুলিশ।

নিহত অন্তরা আক্তার (৭) ওই এলাকার আজাহার মিয়ার মেয়ে। ডাক্তারখালী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রথম শ্রেণির ছাত্রী ছিল সে।

এলাকাবাসীর বরাত দিয়ে রূপগঞ্জ ওসি মো. মাহমুদুল ইসলাম জানান, রাস্তা পার হওয়ার সময় দ্রুতগামী একটি অটোরিকশা অন্তরাকে চাপা দেয়। আহত অবস্থায় হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়। দুর্ঘটনার পর অটোরিকশাটি আটক করেছে পুলিশ।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
admin
সংবাদ প্রতিনিধি

admin

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।