× Banner
সর্বশেষ
৯০ দিনের মধ্যেই নতুন রাষ্ট্রপতি নির্বাচন: নির্বাচন কমিশনার প্রাতিষ্ঠানিক শিক্ষার পাশাপাশি নৈতিক শিক্ষায় শিক্ষিত করতে হবে -শিক্ষামন্ত্রী প্রতিশ্রুতির প্রত্যেকটি কাজ শুরু করে দিয়েছে সরকার -এমপি খোকন তাালুকদার সবার আগে বাংলাদেশ সেটা মাথায় রেখে সকলের কাজ করতে হবে -এমপি খোকন তালুকদার পাইকগাছায় জগন্নাথদেবের উল্টোরথযাত্রা উৎসব সম্পন্ন  লক্ষ্মীপুরে উন্নয়ন কাজে অনিয়ম বরদাশত করা হবে না: পানিসম্পদ মন্ত্রী এ্যানি বনবিভাগের অভিযানে উদ্ধারকৃত ৭৭ বস্তা ঝিনুক মালঞ্চ নদীতে অবমুক্ত সবুজ বেনাপোল গড়ার প্রত্যয়ে বিএনপি নেতা ভারতের বৃক্ষরোপণ কর্মসূচি জুলাই সনদের প্রতিটি অক্ষর বাস্তবায়নে অঙ্গীকারবদ্ধ সরকার -স্থানীয় সরকার প্রতিমন্ত্রী প্রাকৃতিক দুর্যোগের সর্বশেষ তথ্য এবং উদ্ভূত পরিস্থিতি মোকাবিলায় সরকারের গৃহীত কার্যক্রম

হোটেলে গলাকাটা লাশ, আটক ২

admin
হালনাগাদ: বুধবার, ৬ এপ্রিল, ২০১৬

নেত্রকোণা প্রতিনিধি: নেত্রকোণার দুর্গাপুরে একটি আবাসিক হোটেলে এক যুবককে গলা কেটে হত্যা করেছে অজ্ঞাত ব্যক্তিরা। ওই ঘটনায় দুইজনকে আটক করেছে পুলিশ।

শুক্রবার দুপুরে দুর্গাপুর পৌর শহরের উৎরাইল বাজারের হোটেল বিচিত্রা থেকে নূরুল ইসলামের (৩০) লাশ উদ্ধার করা হয়। আটকরা হলেন হোটেল কর্মচারী সুজন (২২) ও হোটেলের সামনের পানের দোকানি মনোতোষ দেবনাথ (৩৫)।

দুর্গাপুর থানার ওসি খান হুমায়ূন কবীর বলেন, নিহত নুরুল ইসলাম মঙ্গলবার থেকে হোটেলের ২ নম্বর কক্ষে থাকছিলেন।শুক্রবার সকাল ১০টার দিকে তিনি বাইরের দোকান থেকে নাশতা করে নিজের কক্ষে ফিরে যান। আটক হোটেল কর্মচারী সুজন পুলিশকে বলেছেন, দুপুর ১২টার দিকে তিনি নুরুলকে খুঁজতে গিয়ে ভেতর থেকে দরজা বন্ধ দেখে ডাকাডাকি করেন। কিন্তু সাড়া না পেয়ে হোটেলের সামনের পান দোকানি মনোতোষ দেবনাথকে সঙ্গে নিয়ে ধাক্কা দিয়ে দরজা খুলে ভিতরে ঢোকেন।

ভেতরে নুরুলের গলাকাটা লাশ বিছানায় পড়ে থাকতে দেখে তারা পুলিশে খবর দেন বলে জানান সুজন। ওসি জানান, নিহত নুরুল ইসলাম কক্সবাজারের চকরিয়ার আবু সিদ্দিকের ছেলে। তিনি ঢাকার শান্তিনগর এলাকায় বসবাস করতেন। তবে নেত্রকোণায় কেন এসেছিলেন তা জানা যায়নি। বিষয়টি তদন্ত করা হচ্ছে বলে ওসি জানান।


এ ক্যটাগরির আরো খবর..