ভোলায় মাহেন্দ্রা ও অটোবোরাক চালক ও শ্রমিকদের ত্রানের দাবীতে মানববন্ধন

ভোলায় মাহেন্দ্রা ও অটোবোরাক চালক ও শ্রমিকদের ত্রানের দাবীতে মানববন্ধন

ভোলা প্রতিনিধি: করোনাভাইরাস(কোভিড-১৯, মহামারী মোকাবেলায় ভোলায় বন্ধ হয়ে যাওয়া যাত্রীবাহি বাহন মাহেন্দ্র ও অটোরিক্সা চালক ও শ্রমিকরা ত্রানের দাবীতে মানববন্ধন করেছে।

শুক্রবার(১ মে) বেলা ১২টার দিকে সামাজিক দূরত্ব বজায় রেখে ভোলা মোস্তফা কামাল বাসটার্মিনাল এলাকায় এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

মানববন্ধনে ভোলার কয়েকশত মাহেন্দ্র ও অটোরিক্সা চালাক ও শ্রমিকরা অংশ নেয়। এসময় তারা অভিযোগ করে বলেন, সরকারি নিষেধাজ্ঞার কারনে তারা পূর্বের ন্যায় আয়-রোজগার করতে পারে না।
কিন্তু তারা এখন পর্যন্ত সরকারি ও বেসরকারী ভাবে কোন প্রকার সহায়তা পায়নি।

এখন তারা পরিবার পরিজন নিয়ে খুবই দূচিন্তায় আছেন। তাদের দাবী সরকারী ভাবে তাদের জন্য ত্রান সহায়তার ব্যবস্থা করা হোক।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
Kishori
লেখক / প্রতিবেদক

Kishori

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।