× Banner
সর্বশেষ
গণভবনে জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘরের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী নেপালে সামাজিক সম্প্রীতি ও ভূ-রাজনৈতিক প্রেক্ষাপট: কাঠমান্ডুর রাজনীতিতে নতুন সমীকরণ জুলাই গণ-অভ্যুত্থান দিবসে ন্যায়ভিত্তিক বাংলাদেশ গঠনের আহ্বান প্রধানমন্ত্রীর জুলাই গণ-অভ্যুত্থান দিবস: গণতান্ত্রিক ও বৈষম্যহীন বাংলাদেশ গড়ার আহ্বান রাষ্ট্রপতির আজ জুলাই গণ-অভ্যুত্থান দিবস : সরকারি ছুটি, দেশজুড়ে শ্রদ্ধা, স্মরণ ও নানা কর্মসূচি আজ বুধবার (৫ আগস্ট) আপনার রাশিফলে কী রয়েছে আজ ৫ আগস্ট বুধবার পঞ্জিকা ও ইতিহাসের এইদিনে শ্যামনগরে জনসম্মুখে পোড়ানো হল জব্দকৃত চায়না দুয়ারি জাল তনু হত্যা মামলায় জামিনে মুক্তি পেলেন সাবেক সেনাসদস্য হাফিজুর রহমান আইসিসিআর স্কলারশিপ দুই দেশের জনগণের মধ্যে সেতুবন্ধন গড়বে – ভারতীয় হাইকমিশনার

মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের এক সপ্তাহে ১৭৬ কোটি টাকার দুধ, ডিম ও পোল্ট্রি বিক্রয়

Kishori
হালনাগাদ: শুক্রবার, ১ মে, ২০২০
মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়

কনোনা সংকটে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের উদ্যোগে ভ্রাম্যমান বিক্রয় কেন্দ্রের মাধ্যমে দুধ, ডিম ও পোল্ট্রি বিক্রিতে ব্যাপক সাড়া পাওয়া যাচ্ছে। একইসাথে উদ্যোগটি খামারি ও ভোক্তাদের নিকট প্রশংসিত হচ্ছে।

প্রাণিসম্পদ দপ্তরসমূহের তত্ত্বাবধানে গত ২৫ এপ্রিল থেকে ১ মে পর্যন্ত একসপ্তাহে ভ্রাম্যমাণ বিক্রয় কেন্দ্রের মাধ্যমে সারাদেশে খামারিগণ তাদের উৎপাদিত ১৭৬ কোটি ২৭ লক্ষ ৭০ হাজার ৪৮ টাকার দুধ, ডিম ও পোল্ট্রি বিক্রি করেছে। এর মধ্যে ১ কোটি ২৯ লক্ষ ৭৩ হাজার ৭ শত ৬ লিটার দুধ, ৫ কোটি ৫২ লক্ষ ১৩ হাজার ৯ শত ৩১টি ডিম, ৬৬ লক্ষ ২ হাজার ৩ শত ৬৯টি মুরগি এবং ৫ লক্ষ ৭৫ হাজার ৭ শত ৮৮টি বিক্রি হয়েছে।

এ সংক্রান্ত একটি প্রতিবেদন আজ (১ মে) প্রাণিসম্পদ অধিদপ্তরে স্থাপিত নিয়ন্ত্রণ কক্ষ থেকে মন্ত্রণালয়ে প্রেরণ করা হয়েছে।

 উল্লেখ্য, গত ২২ এপ্রিল দেশের প্রান্তিক পর্যায়ের চাষী, খামারি এবং উদ্যোক্তাদের উৎপাদিত মাছ, দুধ, ডিম ও পোল্ট্রি সুষম সরবরাহ ও বাজারজাত করার উদ্যোগ গ্রহণের জন্য সকল জেলা ও উপজেলায় কর্মরত মৎস্য ও প্রাণিসম্পদ কর্মকর্তাদের নির্দেশনা প্রদান করে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়।

করোনা পরিস্থিতিতে বাজারজাতকরণ সংকটে আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত উৎপাদক, খামারি ও উদ্যোক্তাদের কথা মাথায় রেখে এবং ভোক্তাদের প্রাণিজ পণ্য প্রাপ্তির চাহিদা বিবেচনা করে এ নির্দেশনা প্রদান করা হয়। মৎস্য ও প্রাণিসম্পদ সংশ্লিষ্ট অ্যাসোসিয়েশন, উদ্যোক্তা ও খামারিদের সহযোগিতায় স্থানীয় প্রশাসনের সাথে সমন্বয় করে এ উদ্যোগ গ্রহণের জন্য বলা হয় সংশ্লিষ্ট কর্মকর্তাদের।


এ ক্যটাগরির আরো খবর..