যশোরের শার্শায় আফিল জুট উইভিং মিলস লিমিটেডে বৈদ্যুতিক শর্টসার্কিটে আহত আলী হোসেন মৃত্যুবরণ করায় ক্ষতিগ্রস্থ্য পরিবারকে ২,৫৮,৭৫০,০০/= টাকার অনুদান দিয়েছেন মিল কর্তৃপক্ষ। সোমবার বেলা ১২ টার সময় আফিল জুট উইভিং মিলস লিমিটেড অভ্যন্তরে নিহতের স্ত্রী সুফিয়া বেগম ও ছেলে খোকনের হাতে এ টাকার চেক হস্তান্তর করেন আফিল গ্রুপের জেনারেল ম্যানেজার আব্দুল আহাদ।
জানা যায়, গত ২৬ নভেম্বর-২০২২, দুপুর ১২:৪৫ সময় মিলের ব্যাচিং বিভাগে বৈদ্যুতিক শটসার্কিটের দূর্ঘটনায় কয়েক’শ কোটি টাকার পাট, পাটজাতদ্রব্য ও মিলের মেশিনারী পুড়ে ভষ্মিভূত হয়ে যায়। এসাথে ব্যাচিং বিভাগে কর্মরত আলী হোসেনের শরীরের কিছু অংশ পুড়ে ঝলসে যায়। উদ্ধার তৎপরতার সাথে সাথে মিল কর্তৃপক্ষ তাকে যশোর ২৫০ শয্যা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন। পরবর্তীতে হাসপাতাল কর্তৃপক্ষের নির্দেশ মোতাবেক ঢাকা শেখ হাসিনা বার্ন ইউনিটে ভর্তি করা হয় এবং চিকিৎসারত অবস্থায় তিনি মৃত্যুবরণ করেন।
অগ্নিদগ্ধে নিহত আলী হোসেন ঝিকরগাছা থানার যাদবপুর এলাকার কুন্দিপুর গ্রামের মৃত আখের আলী মুন্সীর ছেলে।
নিহতের স্ত্রী সুফিয়া বেগম জানান, তার স্বামী আলী হোসেন ২ নভেম্বর-১৯ তারিখে আফিল জুট মিলে ব্যাচিং বিভাগে শ্রমিক পদে যোগদান করেন। তার কার্ড নং-১২২৬(টোকেন)। গত ২৬ নভেম্বর-২০২২ তারিখ দুপুর ১২:৪৫ সময় মিলের ব্যাচিং বিভাগে বৈদ্যুতিক শটসার্কিটের দূর্ঘটনায় শরীরের কিছু অংশ ঝলসে যায় এবং সাথে সাথে মিল কর্তপক্ষ তাকে যশোর ২৫০ শয্যা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে। পরবর্তীতে হাসপাতাল কর্তপক্ষের নির্দেশ মোতাবেক ঢাকা শেখ হাসিনা বার্ন ইউনিটে ভর্তি করা হয় এবং চিকিৎসারত অবস্থায় তিনি মৃত্যুবরণ করেন।
তিনি আরো জানান, তার স্বামীর চিকিৎসা ও মৃত্যু পরবর্তী যাবতীয় ব্যয়ভার আফিল জুটমিল কর্তৃপক্ষ বহন করেন। এরপরেও তার স্বামীর মৃত্যুতে তার পরিবারের কথা চিন্তা করে উক্ত জুটমিল কর্তৃপক্ষ তাদেও অসহায় পরিবারকে চেকের মাধ্যমে ২,৫৮,৭৫০,০০ (দুই লক্ষ আটান্ন হাজার সাতশত পঞ্চাশ) টাকা দিয়েছেন।
আফিল গ্রুপের জেনারেল ম্যানেজার আব্দুল আহাদ জানান, বাংলাদেশ শ্রম আইন-২০০৬ (সংশোধনী-২০১৮) এর ধারা ১৯ ও ৫ম তফসিল মোতাবেক সুফিয়া বেগমের স্বামী আলী হোসেনের মৃত্যুর কারণে ক্ষতিপূরণসহ ২,৫৮,৭৫০,০০/= টাকা চেকের মাধ্যমে, এবি ব্যাংক লিঃ, বেনাপোল শাখা, যাহার চলতি হিসাব নং- ৪২১৮৭৭৩৮১৮০০০, চেক নং ৫৯১৮৭৬৬, তারিখ ১৬.০১.২৩ এর মাধ্যমে মৃত আলী হোসেনের স্ত্রী সুফিয়া বেগম ও ছেলে খোকনের হাতে বুঝিয়া দেওয়া হয়েছে।
এসময় উপস্থিত ছিলেন শার্শা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কবির উদ্দিন আহম্মেদ তোতা, সদস্য তুহিনুর রহমান, স্থানীয় সংসদ সদস্য শেখ আফিল উদ্দিনের সহকারি এম এম আসাদুজ্জামান, আফিল জুট উইভিং মিলস লিমিটেডের ব্যাবস্থাপক(এইচআরডি) লিজা খাতুন, প্রশাসনিক কর্মকর্তা তোফায়েল আহম্মেদ প্রমুখ।





