× Banner
সর্বশেষ
প্রধানমন্ত্রীর উপদেষ্টা মাহদী আমিনের সঙ্গে চীনা রাষ্ট্রদূতের সাক্ষাৎ সয়াবিন তেল লিটার প্রতি নতুন দাম ১৯৯ টাকা নির্ধারণ সীমানার গাছ লাগানোকে কেন্দ্র করে সংঘর্ষ, আহত ১ চট্টগ্রামে নৌবাহিনীর মেডিকেল কলেজের আনুষ্ঠানিক যাত্রা শুরু ঝিকরগাছায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান; প্রতিষ্ঠানসহ দু’জনকে জরিমানা চট্টগ্রাম বন্দরে আর্থিক সুবিধা বাড়াতে চট্টগ্রাম পোর্ট অথরিটি –প্রাইম ব্যাংক কো-ব্র্যান্ডেড ভিসা ক্রেডিট কার্ড চালু পররাষ্ট্র উপদেষ্টার স‌ঙ্গে পাকিস্তানের হাই কমিশনারের সাক্ষাৎ প্রধানমন্ত্রীর সঙ্গে জাপানের কৃষিমন্ত্রীর সৌজন্য সাক্ষাৎ হোম অফিস ও অনলাইন শিক্ষায় দেশের প্রথম অ্যাপভিত্তিক ডাটা বান্ডল ‘হোম কানেক্টিভিটি’ আনল বাংলালিংক লালমনিরহাট ও নওগাঁয় রেমিট্যান্স সুবিধাভোগীদের নিয়ে ব্র্যাক ব্যাংকের সচেতনতা কর্মসূচি আয়োজন

৯ পৌরসভায় ভোট গ্রহণ শুরু

admin
হালনাগাদ: রবিবার, ৭ আগস্ট, ২০১৬

নিজস্ব প্রতিনিধি: ভোট গ্রহণ শুরু হয়েছে দেশের আটটি পৌরসভায় নির্বাচন ও একটি পৌরসভায় উপনির্বাচনের। বিরতিহীনভাবে এই ভোট গ্রহণ চলবে সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত।

নির্বাচন কমিশন সচিবালয়ের জনসংযোগ পরিচালক এস এম আসাদুজ্জামান জানান, এই নয়টি পৌরসভায় মেয়র পদে বিভিন্ন রাজনৈতিক দল ১৮ জন প্রার্থী দিয়েছে। এগুলোর মধ্যে আওয়ামী লীগ নয়জন, বিএনপি সাতজন, জাতীয় পার্টি একজন ও সাম্যবাদী দল একজন প্রার্থী দিয়েছে। এ ছাড়া ২১ জন স্বতন্ত্র প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করছেন। এ ছাড়া নির্বাচনে সাধারণ কাউন্সিলর পদে ৩৩৭ জন এবং সংরক্ষিত কাউন্সিলর পদে ৮২ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।

তিনি জানান, নির্বাচনে ৯১টি ভোটকেন্দ্রে ভোট গ্রহণ অবাধ ও সুষ্ঠু করার লক্ষ্যে ইসি সংশ্লিষ্ট এলাকায় ১২ প্লাটুন বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ও র‌্যাবের ৩৬টি টিম নিয়োজিত করেছে। এ ছাড়া নির্বাচনী এলাকায় নির্বাহী ও বিচারিক ম্যাজিস্ট্রেটও দায়িত্ব পালন করছেন।

যে পৌরসভাগুলোয় নির্বাচন হচ্ছে সেগুলো হলো দিনাজপুরের ঘোড়াঘাট, নীলফামারীর ডোমরা, রংপুরের পীরগঞ্জ, পটুয়াখালীর গলাচিপা, নড়াইলের লোহাগড়া, টাঙ্গাইলের ঘাটাইল, বগুড়ার সোনাতলা ও পাবনার বেড়া। আর শরীয়তপুরের নড়িয়াতে মেয়র পদে উপনির্বাচন হবে।


এ ক্যটাগরির আরো খবর..