× Banner
সর্বশেষ
আরব বিশ্বে শীর্ষ খাদ্য সরবরাহকারী ভারত, ১৫ বছর পর পিছনে ব্রাজিল বিশ্বে শক্তিশালী পাসপোর্টে শীর্ষে সিঙ্গাপুর, আগের চেয়ে দুই ধাপ পিছিয়ে বাংলাদেশ আজ বুধবার (১৫ এপ্রিল) দিনের শুরুতে রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ ১৫ এপ্রিল (বুধবার) দিনের শুরুতে পঞ্জিকা ও ইতিহাসের এইদিনে মেয়র প্রার্থী মফিজুর রহমান সজনের বেনাপোল পৌরবাসীকে নববর্ষের শুভেচ্ছা দুর্ঘটনায় আহত উপজেলা স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কর্মকর্তা ডাঃ শংকরের চিকিৎসার দায়িত্ব নিল সরকার জুড়িকে কৃষি হাবে রূপান্তরে সরকারের উদ্যোগ, প্রশিক্ষণ কেন্দ্র স্থাপনের ঘোষণা শ্রমমন্ত্রীর শ্যামনগরে বর্ণিল সাজে বাংলা নববর্ষ পালিত বাংলাদেশ দূতাবাসের আয়োজনে টোকিওতে পহেলা বৈশাখ উদ্‌যাপন বন্ধ হয়ে গেছে দেশের একমাত্র রাষ্ট্রায়ত্ত তেল শোধনাগার

৫৫ লাখ রূপি ব্যয় ক্যাটের চুল রাঙাতে!

admin
হালনাগাদ: রবিবার, ৩১ জানুয়ারী, ২০১৬

বিনোদন ডেস্ক: গ্ল্যামার জগতের নায়ক-নায়িকাদের মতোই নিজেকেও চকচকে রাখতে চায় ফ্যাশন সচেতন নর-নারী। আর এ জন্য নিয়মিত স্পা, ফেসিয়াল, হেয়ারকাট, হেয়ার স্টাইলিং ফ্যাসন স্টেটমেন্ট ঠিক রাখতে এগুলো মাস্ট আজকের দুনিয়ায়।

হেয়ারস্টাইলিং করতে গিয়ে ক্যাটরিনা কাইফ যা করেছেন, তা অনুসরণ করতে হলে হাতে হারিকেন ধরতে হবে আম জনতার। কারণ ক্যাটের চুল রঙ করতে খরচ হয়েছে ৫৫ লাখ রূপি। তাও আবার দু-এক লাখ নয়, গুনে গুনে ৫৫ লাখ।

জানা যায়, ফিতুরের চরিত্রের জন্য এই বিশাল পরিমাণ অর্থ খরচ করে চুল লাল করিয়েছেন ক্যাটরিনা। খুঁতখুঁতে ক্যাট চুলে মনের মতো শেড পেতে দেশি কোনও হেয়ার কালার এক্সপার্টের উপর ভরসা করতে পারেননি। তাই এই ‘গুরু’দায়িত্ব তিনি দেন লন্ডনের এক বিশেষজ্ঞকে। দু-এক মাস অন্তরই চুলে নতুন করে আর এক কোট কালার দিতে লন্ডন ছুটেছেন তিনি। প্রতিবারের ফার্স্ট ক্লাস টিকিট, ফাইভ স্টার হোটেলে থাকার ব্যবস্থা সঙ্গে হেয়ার এক্সপার্টের পারিশ্রমিক, সবমিলিয়ে বিপুল খরচের বোঝা মাথায় চাপে। মোটের উপর খরচ হয় প্রায় ৫৫লাখ রূপি।

যদিও, ক্যাটরিনা বা তাঁর সঙ্গীসাথী কেউই এই খবরের সত্যতা স্বীকার করেনি।


এ ক্যটাগরির আরো খবর..