লালমনিহাটে ৩ বন্ধুু নদীতে স্নান করতে গিয়ে স্রোতের পাকে পড়ে ডুবে যায় সুজন।
লালমনিহাট জেলা সদর থানার ভাটিবাড়ী গ্রামে ধরলা নদীতে ঘটনাটি ঘটে ।
উক্ত গ্রামের শ্রী বিমল চন্দ্র রায়, মাতা প্রভাতি রানী রায়ের ছেলে- সুজন চন্দ্র রায় (২২) তার দুই বন্ধু মধুসুদন (১৪) বাসুদেব (১৩) ধরলা নদীতে স্নান করতে যায়। এক পর্যায়ে তিন বন্ধু নদীর এক প্রান্ত থেকে অন্য প্রান্ত যায় সাতার কাটে।
এর পর নদীর ঐ প্রান্ত থেকে ফিরে আসার সময় সুজনের দুই বন্ধু মধুসুদন ও বাসুদেব অনেক কষ্ট করে কিনারে ফিরে আসে এদিকে সুজন সাতার কাটতে হাফিয়ে যায় এক পর্যাযে এই অবস্থা দেখে তার দুই বন্ধু তাকে বাঁচাতে চেষ্টা করে কিন্তু সুজন সেই অবস্থাই নদী স্রোতের পাকে পড়ে ঢুবে যায় আর ভেসে উঠেনি সুজন।
পরক্ষনে ডুবুরী ও ফায়ারসার্ভিস খবর দেওয়া হলে তারা এসে সন্ধা পযর্ন্ত উদ্ধারের চেষ্টা করার পর পাওয়া যায়নি সুজন কে, আজ সকাল থেকে থেকে আবারও উদ্ধারের চেষ্টা চলছে।
এ ক্যটাগরির আরো খবর..