× Banner
সর্বশেষ
ফ্যাসিস্ট দোসর ইয়াসির বিএনপির মোড়কে পুনর্বাসন সীমিত সক্ষমতা নিয়েই মানুষের পাশে থাকার চেষ্টা করছি -প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ সমন্বিত ও আধুনিক শিক্ষা ব্যবস্থা গড়ে তুলছে সরকার -প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী কবি ও গবেষক সুদীপ চন্দ্র হালদারের পিএইচডি অর্জন ব্যারিস্টার জমির উদ্দিন সরকারের মৃত্যুতে মন্ত্রী-প্রতিমন্ত্রীদের শোক প্রকাশ তরুণ উদ্যোক্তাদের জন্য ১৪ জুলাই ঢাবিতে ‘তারুণ্য, স্টার্টআপ ও সম্ভাবনার বাংলাদেশ’ অনুষ্ঠান সংস্কৃতির সুস্থ ধারা ফিরিয়ে আনতে চাই: সংস্কৃতিমন্ত্রী ঢাকা সিটির বর্জ্য থেকে বিদ্যুৎ প্রকল্প নিয়ে প্রধানমন্ত্রীর বৈঠক প্রধানমন্ত্রী দুর্যোগের সার্বিক বিষয়ে নিজেই মনিটরিং করছেন – ত্রাণ প্রতিমন্ত্রী জমির উদ্দিন সরকারের মৃত্যুতে সোমবার সারাদেশে বিএনপির শোক

৩ ফিলিস্তিনি নিহত

admin
হালনাগাদ: শনিবার, ১৯ ডিসেম্বর, ২০১৫

আন্তর্জাতিক ডেস্ক: ইসরায়েলি সেনাদের গুলিতে তিন ফিলিস্তিনি নিহত হয়েছে। শুক্রবার সেনা ও হাসপাতাল কর্মকর্তারা এ তথ্য জানিয়েছেন।

গত অক্টোবরে ইসরায়েলিদের ওপর ছুরি হামলা, গুলি ও গাড়ি উঠিয়ে দেওয়ার ঘটনা শুরুর পর এ পর্যন্ত ১৯ ইসরায়েলি ও এক মার্কিন নাগরিক নিহত হয়েছে। অপরদিকে ইসরায়েলি সেনাদের গুলিতে নিহত হয়েছে ১১৭ জন ফিলিস্তিনি। এদের মধ্যে ৬৯ জন হামলাকারী ছিল বলে দাবি করেছে ইসরায়েলি কর্তৃপক্ষ।

শুক্রবার সেনাবাহিনী জানিয়েছে, পশ্চিম তীরের শহর সিলওয়াদে ফিলিস্তিনিদের বিক্ষোভ চলাকালে ইসরায়েলি সেনাদের ওপর এক ফিলিস্তিনি গাড়ি উঠিয়ে দেওয়ার চেষ্টা চালায়। ওই ফিলিস্তিনির গাড়িতে ছুরি ছিল। সেনাদের গুলিতে তার মৃত্যু হয়।

পশ্চিম তীরের রামাল্লায় সহিংস বিক্ষোভ চলাকালে ইসরায়েলি সেনাদের গুলিতে আরেক ফিলিস্তিনির মৃত্যু হয়েছে বলে জানিয়েছেন এক মেডিক্যাল কর্মকর্তা। এ সময় আহত হয়েছে আরো ৩৭ জন। কেন্দ্রীয় গাজার ওই এলাকায় ফিলিস্তিনিরা ইসরায়েলিদের দেওয়া সীমান্তে দাঁড়িয়ে সেনাদের ওপর পাথর ছুড়ে মারছিল।

এ ছাড়া পশ্চিম তীরের কালানদিয়ার একটি চৌকিতে এক ফিলিস্তিনি গাড়ি উঠিয়ে দেওয়ার চেষ্টা করলে ইসরায়েলি সেনাদের গুলিতে তার মৃত্যু হয়।


এ ক্যটাগরির আরো খবর..