× Banner
সর্বশেষ
ভিন্নতার মাঝে ঐক্য স্থাপনই আমাদের মূল নীতি, কোনো বৈষম্য থাকবে না – সংস্কৃতি মন্ত্রী পররাষ্ট্র উপদেষ্টার সঙ্গে কিরগিজস্তান রাষ্ট্রপতির বিশেষ দূতের সাক্ষাৎ সাতক্ষীরা জেলা ধারাভাষ্যকার অ্যাসোসিয়েশনের  পূর্ণাঙ্গ কমিটি গঠন; সভাপতি সানা ও সম্পাদক ইকবাল  শার্শার উলসী ‘জিয়ার খাল’ পরিদর্শনে মফিকুল হাসান তৃপ্তি: উদ্বোধনে আসছেন তারেক রহমান বাগআঁচড়ায় ষষ্ঠ শ্রেণির শিক্ষার্থীকে প্রতারণার ফাঁদে ফেলে ভ্যান চুরি সরকারের দুই মাস পূর্তি উপলক্ষ্যে শনিবার বিকেলে সংবাদ সম্মেলন প্রথম ধাপে শেষ হলো ৪০০ মনোনয়ন প্রত্যাশীর সাক্ষাৎকার উপকূলে লবণাক্ততা ও দূষণ বড় চ্যালেঞ্জ – পরিবেশ প্রতিমন্ত্রী শিক্ষা প্রতিষ্ঠানে নিয়োগে দুর্নীতি-অনিয়ম বরদাস্ত করা হবে না – শিক্ষামন্ত্রী পানি সম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ উলাশী জিয়া খাল পুনঃখনন স্থান পরিদর্শন

২০১৮-১৯ অর্থবছরের প্রস্তাবিত বাজেটে প্রবৃদ্ধির লক্ষ্যমাত্রা ৭.৮ শতাংশ

admin
হালনাগাদ: বৃহস্পতিবার, ৭ জুন, ২০১৮

বিশেষ প্রতিবেদকঃ মোট দেশজ উৎপাদনে (জিডিপি) প্রবৃদ্ধির লক্ষ্যমাত্রা ধরা হয়েছে ৭ দশমিক ৮ শতাংশ ২০১৮-১৯ অর্থবছরের প্রস্তাবিত বাজেটে। এটা চলতি অর্থবছরের চেয়ে শূন্য দশমিক ৪ ভাগ বেশি। চলতি বছরের বাজেটে জিডিপি ছিল ৭ দশমিক ৪ শতাংশ। আজ বৃহস্পতিবার দুপুর ১২টা ৫৩ মিনিটের দিকে বাজেট উপস্থাপন শুরু করেন অর্থমন্ত্রী। এর আগে দুপুর ১২টা ৪৭ মিনিটে সংসদ ভবনের অধিবেশন কক্ষে প্রবেশ করেন অর্থমন্ত্রী। এ সময় তাঁর পাশে ছিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

দুপুর ১২টা ৫১ মিনিটের দিকে সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর কাছে বাজেট উপস্থাপন করার অনুমতি চান। অনুমতির পর তিনি বাজেট উপস্থাপন শুরু করেন। ডিজিটাল পদ্ধতিতে, অর্থাৎ পাওয়ার পয়েন্টের মাধ্যমে বাজেট উপস্থাপন শুরু করেন অর্থমন্ত্রী। এটি বর্তমান সরকারের দ্বিতীয় মেয়াদের শেষ বাজেট এবং অর্থমন্ত্রীর ব্যক্তিগত ১২তম বাজেট।

চলতি অর্থ বছরের তুলনায় ২৫ শতাংশ আকার বেড়েছে প্রস্তাবিত বাজেটের। এবারের প্রস্তাবিত বাজেটে করমুক্ত আয়ের সীমায় কোনো পরিবর্তন রাখা হয়নি। ব্যক্তিশ্রেণির করমুক্ত আয়ের সীমা আড়াই লাখ থাকছে। আগামী অর্থবছরের প্রস্তাবিত বাজেটের আকার প্রায় চার লাখ ৬৪ হাজার ৫০০ কোটি টাকা। প্রস্তাবিত বাজেটে মূল্যস্ফীতির গড়হার ৫ দশমিক ৬ শতাংশ ধরা হয়েছে। যদিও চলতি অর্থবছরের বাজেটে তা ৫ দশমিক ৪ শতাংশ রাখা হয়েছে।


এ ক্যটাগরির আরো খবর..