× Banner
সর্বশেষ
ভিন্নতার মাঝে ঐক্য স্থাপনই আমাদের মূল নীতি, কোনো বৈষম্য থাকবে না – সংস্কৃতি মন্ত্রী পররাষ্ট্র উপদেষ্টার সঙ্গে কিরগিজস্তান রাষ্ট্রপতির বিশেষ দূতের সাক্ষাৎ সাতক্ষীরা জেলা ধারাভাষ্যকার অ্যাসোসিয়েশনের  পূর্ণাঙ্গ কমিটি গঠন; সভাপতি সানা ও সম্পাদক ইকবাল  শার্শার উলসী ‘জিয়ার খাল’ পরিদর্শনে মফিকুল হাসান তৃপ্তি: উদ্বোধনে আসছেন তারেক রহমান বাগআঁচড়ায় ষষ্ঠ শ্রেণির শিক্ষার্থীকে প্রতারণার ফাঁদে ফেলে ভ্যান চুরি সরকারের দুই মাস পূর্তি উপলক্ষ্যে শনিবার বিকেলে সংবাদ সম্মেলন প্রথম ধাপে শেষ হলো ৪০০ মনোনয়ন প্রত্যাশীর সাক্ষাৎকার উপকূলে লবণাক্ততা ও দূষণ বড় চ্যালেঞ্জ – পরিবেশ প্রতিমন্ত্রী শিক্ষা প্রতিষ্ঠানে নিয়োগে দুর্নীতি-অনিয়ম বরদাস্ত করা হবে না – শিক্ষামন্ত্রী পানি সম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ উলাশী জিয়া খাল পুনঃখনন স্থান পরিদর্শন

১৩৭ ব্যবসায়ী পাচ্ছেন সিআইপি কার্ড

admin
হালনাগাদ: সোমবার, ১৭ ডিসেম্বর, ২০১৮

দেশের রপ্তানি বাণিজ্যে অবদান রাখার স্বীকৃতি হিসেবে ১৩৭ জনকে বাণিজ্যিকভাবে গুরুত্বপূর্ণ ব্যক্তিদের (সিআইপি) নির্বাচন করেছে সরকার। এ ছাড়া সিআইপি (বাণিজ্য) নির্বাচিত হয়েছেন এফবিসিসিআইয়ের ৪১ পরিচালক।

২০১৬ সালের জন্য নির্বাচিত এই ব্যক্তিরা সিআইপি কার্ড পাবেন। ২০ নভেম্বর এ-সংক্রান্ত প্রজ্ঞাপন প্রকাশ করে বাণিজ্য মন্ত্রণালয়।

আগামীকাল মঙ্গলবার কারওয়ান বাজারের টিসিবি ভবনের অডিটরিয়ামে বিকেল ৩টায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে নির্বাচিত এসব ব্যক্তিদের হাতে সিআইপি কার্ড তুলে দেবেন বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ।

২০১৩ সালের সিআইপি নীতিমালা অনুসারে, ২০১৬ সালে মোট ১৯ খাতের ব্যবসায়ীদের কার্ড প্রদান করা হয়। এর মধ্যে রয়েছে কাঁচাপাট, পাটজাত দ্রব্য, চামড়াজাত দ্রব্য, হিমায়িত খাদ্য, ওভেন গার্মেন্টস, কৃষিজাত পণ্য, এগ্রো প্রসেসিং, ফার্মাসিউটিক্যালস, হস্তশিল্পজাত দ্রব্য, প্লাস্টিকজাত পণ্য, ওভেন ও নিটওয়্যার পোশাক, টেক্সটাইলসহ বিভিন্ন রফতানি পণ্য।

সিআইপি কার্ডধারী ব্যক্তিরা সচিবালয়ে প্রবেশে বিশেষ পাস, ব্যবসা-সংক্রান্ত ভ্রমণে বিমান, রেল, সড়ক ও নৌপথে সরকারি যানবাহনে সংরক্ষিত আসনে অগ্রাধিকার, বিমানবন্দরে ভিআইপি লাউঞ্জ-২ ব্যবহার, ব্যবসায়িক কাজে বিদেশ ভ্রমণের ভিসা প্রাপ্তিতে পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে লেটার অব ইন্ট্রোডাকশন ইস্যু সুবিধা পাবেন। এ ছাড়া তাদের স্ত্রী, পুত্র, কন্যা ও নিজের চিকিৎসার জন্য সরকারি হাসপাতালে কেবিন সুবিধার ক্ষেত্রে অগ্রাধিকার পাবেন। সিআইপি (রফতানি) কার্ডের আওতায় এক বছর ও পরবর্তী সিআইপি ঘোষণা না হওয়া পর্যন্ত তারা এ সুবিধা পাবেন। বাণিজ্য সংগঠনে পদ বহাল থাকা বা পরবর্তী সিআইপি ঘোষণার আগ পর্যন্ত সুবিধা পাবেন সিআইপি (বাণিজ্য) নির্বাচিত ব্যক্তিরা।


এ ক্যটাগরির আরো খবর..