× Banner
সর্বশেষ
প্রশিক্ষণমূলক প্রতিষ্ঠানগুলোকে আরও কার্যকর করার লক্ষ্যে কাজ করছে সরকার -তথ্যমন্ত্রী ঝিনাইদহে বিভিন্ন ধর্মীয় প্রতিষ্ঠানের মাঝে ২৬ লাখ টাকার চেক বিতরণ ঋণ ব্যবস্থাপনা ও করের আওতা বাড়ানোর ওপর জোর বাণিজ্যমন্ত্রীর বর্তমান প্রেক্ষাপটে এলডিসি গ্র্যাজুয়েশনের দিকে বাংলাদেশের যাওয়ার সুযোগ নেই  -অর্থমন্ত্রী বাণিজ্যমন্ত্রীর সাথে জাতিসংঘের আন্ডার সেক্রেটারি জেনারেল রাবাব ফাতিমার বৈঠক জ্বালানি সাশ্রয়ে দোকানপাট শপিংমল নিয়ে নতুন সিদ্ধান্ত ‘ইস্টার সানডে’ উপলক্ষ্যে প্রধানমন্ত্রীর সাথে চার্চের শীর্ষস্থানীয় নেতারা ৩ মে থেকে সারা দেশে হামের টিকা -স্বাস্থ্যমন্ত্রী সরকারি কর্মকর্তা-কর্মচারীদের জন্য প্রস্তাবিত নতুন পে-স্কেল তীব্র ঝোড়ো হাওয়া-বজ্রসহ বৃষ্টির পূর্বাভাস

১১ বন্দীকে মুক্তি দিল ইরান ও যুক্তরাষ্ট্র

admin
হালনাগাদ: রবিবার, ১৭ জানুয়ারী, ২০১৬

আন্তর্জাতিক ডেস্ক: কারাগারে আটক ১১ বন্দিকে মুক্তি দেওয়া হয়েছে ইরান ও যুক্তরাষ্ট্রের দুই দেশের। শনিবার অস্ট্রিয়ার রাজধানী ভিয়েনায় ইরানের ওপর থেকে অর্থনৈতিক অবরোধ প্রত্যাহার ঘোষণার কয়েক ঘণ্টা আগে তাদের মুক্তি দেওয়া হয়।

ইরানের কারাগার থেকে মুক্তি পেয়েছেন চার মার্কিন নাগরিক। এদের মধ্যে অন্যতম হচ্ছেন ওয়াশিংটন পোস্টের সাংবাদিক জেসন রেজাইয়ান। ইরানি কারাগারে তিনি ৫০০ দিনের বেশি আটক ছিলেন। তার বিরুদ্ধে গুপ্তচরবৃত্তির অভিযোগ এনেছিল ইরান। অপর তিন মার্কিন হচ্ছেন প্রাক্তন মেরিন সেনা আমির হেকমতি, খ্রিষ্টান ধর্মযাজক সাইদ আবিদিনি এবং মার্কিন গোয়েন্দা সংস্থা এফবিআইয়ের প্রাক্তন কর্মী রবার্ট লেভিনসন।

অপরদিকে যুক্তরাষ্ট্রের কারাগার থেকেও সাত ইরানি নাগরিককে মুক্তি দেওয়া হয়েছে। এ ছাড়া ১৪ জন ইরানি নাগরিকের ওপর থেকে অভিযোগও প্রত্যাহার করে নেওয়া হয়েছে I

প্রসঙ্গত, প্রায় তিন দশক পর গত বছর জুলাইয়ে পরমাণু কর্মসূচি সীমিতকরণের শর্তে ইরানের সঙ্গে ছয় জাতিগোষ্ঠীর চুক্তি হয়। চুক্তির শর্তগুলো ইরান মেনে চলছে কি না, তা পর্যবেক্ষণের দায়িত্ব ছিল জাতিসংঘের আণবিক শক্তি সংস্থার (আইএইএ)। শনিবার অস্ট্রিয়ার রাজধানী ভিয়েনায় আইএইএ জানিয়েছে, ইরান চুক্তির শর্ত মেনে চলেছে। তার আলোকেই গতকাল ইরানের ওপর থেকে পশ্চিমাদের অবরোধ প্রত্যাহার করে নেওয়া হয়।


এ ক্যটাগরির আরো খবর..