× Banner
সর্বশেষ
ঐতিহ্য পুনরুদ্ধারে রাজশাহী চিড়িয়াখানাকে নতুনভাবে সাজানো হবে – প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী আসুন সকলে মিলে দেশটাকে পরিষ্কার-পরিচ্ছন্ন রাখি – প্রধানমন্ত্রী বাংলাদেশে বন্যা ও ভূমিধসের ঘটনায় সমবেদনা জানালো মালদ্বীপের প্রেসিডেন্ট প্রতি উপজেলায় ৭ হাজার পরিবার ফ্যামিলি কার্ড পাবেন – প্রধানমন্ত্রী বান্দরবানে বন্যা পরিস্থিতির উন্নতি, কমেনি দুর্ভোগ চিকিৎসাসেবা বাড়াতে নতুন উদ্যোগের কথা জানালেন স্বাস্থ্যমন্ত্রী আগামী ১৫ জুলাই সকল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বৃক্ষরোপণের নির্দেশ প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের গৌরনদীতে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন প্রধানমন্ত্রীর চীনের মেগা বাঁধ প্রকল্পে সক্রিয় ভূ-ফাটল: বাংলাদেশ ও ভারতের জন্য বাড়ছে মহা-বিপর্যয়ের ঝুঁকি প্রধানমন্ত্রী হিসেবে প্রথম বরিশালের পথে তারেক রহমান

শার্শায় হ্যান্ডকাপসহ দুই মাদক ব্যবসায়ীর পলায়নঃ ১৬ ঘন্টার অভিযানে পুণরায় আটক

Kishori
হালনাগাদ: বুধবার, ৯ সেপ্টেম্বর, ২০২০
হ্যান্ডকাপসহ পলায়ন

মোঃ মাসুদুর রহমান শেখ বেনাপোলঃ যশোরের শার্শায় হ্যান্ডকাপসহ শামীম ও মামুন নামে দুই মাদক ব্যবসায়ী পালিয়ে যায়। পরে শার্শা থানা পুলিশের ১৬ ঘন্টা রুদ্ধশ্বাস অভিযানে পুণরায় তাদেরকে আটক করতে সক্ষম হয় পুলিশ।
এসময় তাদের পালিয়ে যেতে সাহায্য করায় তাদের দুই সহযোগী শাহাবুদ্দিন ও বিল্লালকে আটক করে পুলিশ।
সোমবার (৭ সেপ্টেম্বর) রাত ৯টার সময় শার্শা থানার গোগা সীমান্তে এ ঘটনাটি ঘটে।
আটককৃত শামীম (২০) আমলাই গ্রামের রিজাউলের ছেলে, মামুন (৩২) অগ্রভুলাট গ্রামের অহেদ আলীর ছেলে, শাহাবুদ্দিন মোড়ল (৩০) মোস্তফার ছেলে ও বিল্লাল হরিচন্দ্রপুর গ্রামের আয়নাল হকের ছেলে।
পুলিশ জানায়, সোমবার রাত ৯টার দিকে শার্শা থানার এএসআই রবিউল ইসলাম-২ সংঙ্গীয় ফোর্স সহ গোগা সীমান্তে অভিযান চালিয়ে ১০০ বোতল ফেনসিডিলসহ শামীম ও মামুন নামে দুই মাদক ব্যবসায়ীকে আটক করে। এসময় পুলিশ ফেনসিডিল গননায় ব্যস্ত থাকলে, সুযোগ বুঝে হ্যান্ডকাপসহ তারা পালিয়ে যায়। পরে পুলিশ এক রুদ্ধশ্বাস অভিযান চালিয়ে শামীম ও মামুনকে আটক করে।
এসময় তাদের পলায়নে সাহায্যকারী শাহাবুদ্দিন ও বিল্লালকেও আটক করে পুলিশ।
শার্শা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বদরুল আলম খান বিষয়টি নিশ্চিত করে বলেন, অনেক খোঁজাখুজি করে ১৬ ঘন্টা পর আসামিদেরকে আটক করা সম্ভব হয়েছে। আটকদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন বলে তিনি জানান।
উল্লেখ্য, এর আগেও বাঁগআচড়া ও গোঁড়পাড়া থেকে ৩ মাদকব্যাবসায়ী পালিয়েছিল। অভিযোগ এলাকাবাসীর।


এ ক্যটাগরির আরো খবর..