× Banner
সর্বশেষ
যুদ্ধবিরতির মধ্যেই ইরানের বন্দর এলাকায় মার্কিন হামলার দাবি, সেন্টকমের পাল্টা অভিযানের ঘোষণা দুর্বল হয়েছে মৌসুমি নিম্নচাপ, চার সমুদ্রবন্দরে ৩ নম্বর স্থানীয় সতর্ক সংকেত বহাল আজ বুধবার (৮ জুলাই) আপনার রাশিফলে কী রয়েছে তা বেশ কৌতুহলের আজ ৮ জুলাই বুধবার পঞ্জিকা ও ইতিহাসের এইদিনে নিউইয়র্কে পাকিস্তান, ভিয়েতনাম ও জাতিসংঘ নেতৃবৃন্দের সঙ্গে স্বরাষ্ট্রমন্ত্রীর দ্বিপক্ষীয় বৈঠক ১৩ মিনিটে তিন গোল, ২-০ থেকে অবিশ্বাস্য প্রত্যাবর্তনে কোয়ার্টার ফাইনালে আর্জেন্টিনা শিক্ষার গুণগত মানোন্নয়নে সম্মিলিত উদ্যোগের আহ্বান মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রীর উৎসাহ-উদ্দীপনায় রবীন্দ্র-নজরুল জন্মজয়ন্তী উৎসব-২০২৬ উদ্‌যাপিত দেশে হাম উপসর্গে আরও ১ শিশুর মৃত্যু সংসদে ‘বগুড়া বিশ্ববিদ্যালয় বিল’ উত্থাপন

ডেস্ক

দেশের প্রায় ৫০টি সরকারি হাসপাতালে বৈকালিক স্বাস্থ্য সেবা

Kishori
হালনাগাদ: বুধবার, ২৯ মার্চ, ২০২৩
বৈকালিক স্বাস্থ্য সেবা

দেশের প্রায় ৫০টি সরকারি হাসপাতালে বৈকালিক স্বাস্থ্য সেবা চালু হচ্ছে। আজ বৃহস্পতিবার (৩০ মার্চ) বেলা ৩টা থেকে ভিজিট নিয়ে সরকারি হাসপাতালের চিকিৎসকরা রোগী দেখবেন।

বুধবার (২৯ মার্চ) রাতে স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী জাহিদ মালেক তার ফেসবুক পেজ থেকে এ তথ্য জানান।

এতে তিনি বলেন, ইনশাআল্লাহ আগামীকাল বৃহস্পতিবার বেলা ৩টা থেকে দেশের প্রায় ৫০টি সরকারি হাসপাতালে সকাল থেকে দুপুর পর্যন্ত বিদ্যমান সরকারি স্বাস্থ্য সেবার পাশাপাশি “বিকেল থেকে সন্ধ্যা পর্যন্ত” সরকারি চিকিৎসকরা রোগী দেখবেন এবং বিভিন্ন রোগের পরীক্ষা- নিরীক্ষাও করাবেন।

তিনি আরও বলেন, আগে যেখানে বিকেলে বা সন্ধ্যায় চিকিৎসা নিতে মানুষকে বিভিন্ন প্রাইভেট হাসপাতাল, ক্লিনিকে সিরিয়াল দিয়ে বসে থাকতে হতো, এখন প্রাথমিকভাবে নির্দিষ্ট করা হাসপাতালগুলোতে দুপুরের পরও নামমাত্র ফি দিয়ে সরকারি চিকিৎসকদের রোগী দেখানো যাবে। চিকিৎসা সেবা নিতে পারবেন লাখ লাখ সাধারণ মানুষ।

স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী বলেন, আগামীকালই বেলা ৩টায় একযোগে এই হাসপাতালগুলোর সেবা কার্যক্রম উদ্বোধন করা হবে ইনশাআল্লাহ্। দেশের মানুষ এই সেবায় সন্তুষ্ট হলে, খুব দ্রুতই পর্যায়ক্রমে দেশের সব জেলা ও উপজেলার সরকারি হাসপাতালেই এই ব্যবস্থা চালু করা হবে।


এ ক্যটাগরির আরো খবর..