× Banner
সর্বশেষ
কোটালীপাড়ায় কিস্তি ক্রেতার স্ত্রীর মৃত্যুতে ওয়ালটন প্লাজার আর্থিক সহায়তা প্রদান প্রধানমন্ত্রীর সঙ্গে ওয়াকফ প্রশাসকের সাক্ষাৎ জাতিসংঘ ফোরামে অভিবাসী অধিকার ও বৈশ্বিক সহযোগিতা জোরদারের আহ্বান প্রবাসী কল্যাণ মন্ত্রীর ধীরে ধীরে সুস্থ হয়ে উঠছেন মির্জা আব্বাস : আফরোজা আব্বাস সাইবার নিরাপত্তা জোরদারে ইতালির সহযোগিতা চাইল বাংলাদেশ পুলিশ প্রশাসনকে জনমুখী করে গড়ে তুলতে হবে : প্রধানমন্ত্রী জাতিসংঘ ফোরামে অভিবাসী অধিকার ও বৈশ্বিক সহযোগিতা জোরদারের আহ্বান আরিফুল হক চৌধুরীর বৈশ্বিক বিনিয়োগের সম্ভাবনাময় গন্তব্য বাংলাদেশ – স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী সমাজকল্যাণ এবং মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রীর মায়ের মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রীর সাথে চীনের Anhui Normal University-এর প্রেসিডেন্টের সাক্ষাৎ

হার্ড অবশেষে জনিকে ছেড়েই গেলেন

admin
হালনাগাদ: বুধবার, ১৭ আগস্ট, ২০১৬

বিনোদন ডেস্ক: জনি ডেপের সঙ্গে বিবাহ বিচ্ছেদ চূড়ান্ত করেছেন মডেল ও অভিনেত্রী অ্যাম্বার হার্ড।

এক যৌথ বিবৃতিতে তারা এই বিচ্ছেদের কথা স্বীকার করেছেন।

হলিউডের তারকা দম্পতি জানিয়েছেন, শারীরিক ও মানসিকভাবে সুখে থাকার জন্যই তারা এই চূড়ান্ত সিদ্ধান্ত নিয়েছেন।

জনি ডেপ ও অ্যাম্বার হার্ড বিবৃতিতে আরও বলেছেন, ‘আমাদের মধ্যে তীব্র ভালোবাসা ছিল এবং এখন এটাই সত্য- সেটি আর নেই। কিন্তু, সব সময় আমরা এ ভালোবাসার প্রতি দায়বদ্ধ।’

হার্ডের আইনজীবী মঙ্গলবার জনি ডেপের বিরুদ্ধে বিবাহ বিচ্ছেদের একটি একটি অস্থায়ী নির্দেশনামা পাঠিয়েছেন।

ভালোবেসে ৩০ বছরের অ্যাম্বার হার্ড ২০১১ সালে বিয়ে করেছিলেন ৫২ বছরের জনি ডেপকে। কিন্তু, ১৫ মাসের মাথায় এই বিবাহ বিচ্ছেদ চেয়ে আদালতের দ্বারস্থ হন হার্ড।

টেক্সাসের এই অভিনেত্রী ‘অলংঘনীয় মতবিরোধকে’ কারণ দেখিয়ে লস অ্যাঞ্জেলেসের সুপিরিয়র কোর্টে বিবাহ বিচ্ছেদের আবেদন করেন। তারই চূড়ান্ত রুপ নিল মঙ্গলবার।

২০১১ সালে ‘দা রাম ডায়রি’ চলচ্চিত্রে সহশিল্পীর অভিনয়কালে ৫২ বছর বয়সী ডেপের প্রেমে পড়েন অ্যাম্বার হার্ড। তবে তাদের কোনো সন্তান হয়নি।

তবে আদালতে জনি ডেপ তার বিরুদ্ধে অ্যাম্বারের হার্ডের করা অভিযোগ অস্বীকার করেছেন।

১৯৮৩ সালে জনি ডেপ প্রথমবার লরি অ্যানে অ্যালিসনকে বিয়ে করেছিলেন। সেই বিয়ে টিকেছিল দুই বছর। গত শতকের নব্বইয়ের দশকে উইনোনা রাইডার এবং সুপার মডেল কেট মসের সঙ্গেও ডেপের প্রেমের সম্পর্ক ছিল।


এ ক্যটাগরির আরো খবর..