হাতীবান্ধায় বিনা মুল্যে সার,বীজ বিতরণ

হাসান মাহমুদ, লালমনিরহাট প্রতিনিধি ঃ  লালমনিরহাট জেলার হাতীবান্ধা উপজেলায় কৃষকদের বিনা মূল্যে সার,বীজ বিতরণ করা হয়েছে।

আজ শুক্রবার দুপুর সাড়ে ১২টার দিকে উপজেলা পরিষদ হলরুমে কৃষকদের বিনা মূল্যে সার,বীজ বিতরণ করে হাতীবান্ধা কৃষি অফিস। এই উপজেলায় মোট পাঁচ হাজার আট শত সত্তর জন কৃষকে এ সার বীজ বিরণ করা হয়।

হাতীবান্ধা উপজেলা নির্বাহী কর্মকর্তা(ইউএনও) আমিনুল ইসলামের সভাপতিত্বে সার,বীজ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটি’র সভাপতি মোতাহার হোসেন এমপি ।

এ সময় আরও উপস্থিত ছিলেন, হাতীবান্ধা উপজেলা চেয়ারম্যান লিয়াকত হোসেন বাচ্চু, আলিমুদ্দিন কলেজের অধ্যক্ষ সরওয়ার হায়াত খান, সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান মুক্তি রানী সরকার, পিআইও ফেরদৌস আহম্মেদ, হাতীবান্ধা, কৃষি কর্মকর্তা আনোয়ার হোসেন, সিঙ্গিমারী ইউনিয়ন চেয়ারম্যান মনোয়ার হোসেন দুলু, সির্ন্দুনা ইউনিয়ন চেয়ারম্যান নুরল আমিন, কৃষকলীগের সভাপতি আলাউদ্দিন মিয়া প্রমুখ।

এর আগে হাতীবান্ধা ত্রান ও প্রকল্প বাস্তবায়ন (পিআইও) অফিসের আয়োজনে মোতাহার হোসেন এমপি অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ১৫টি পরিবারর প্রত্যেকে ১বান্ডিল করে টিন ও বর্জপাতে নিহত ১টি পরিবারকে ১০টার টাকার চেক বিতরণ করেন।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
admin
লেখক / প্রতিবেদক

admin

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।