× Banner
সর্বশেষ
এক রাতে ৭ জনকে গলা কেটে হত্যা নওগাঁ ও কক্সবাজারে জাতীয় ক্যান্সার হাসপাতালের উপ-পরিচালককে কুপিয়ে জখম, ৫ জনকে গ্রেপ্তার করেছে র‍্যাব শিক্ষামন্ত্রীর নির্দেশে কড়া ব্যবস্থাপনায় সাতক্ষীরায় এসএসসি পরীক্ষা অনুষ্ঠিত সেনেগালে বাংলাদেশের গণতান্ত্রিক উত্তরণের তথ্য শেয়ার করলেন প্রতিমন্ত্রী রামেক হাসপাতালে হেনস্তার প্রতিবাদে ২৪ ঘণ্টার কর্মবিরতিতে ইন্টার্ন চিকিৎসকরা জাতীয় পর্যায়ে যথাযোগ্য মর্যাদায় রবীন্দ্র ও নজরুল জন্মবার্ষিকী উদ্‌যাপন উপলক্ষ্যে গৃহীত কর্মসূচি আকস্মিকভাবে কেন্দ্র পরিদর্শনে যেতে পারেন শিক্ষামন্ত্রী, গন্তব্য গোপন রোহিঙ্গাদের প্রত্যাবাসনে জাপানের সহযোগিতা চাইলেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী আবারও পরিবর্তন আসছে পুলিশের ইউনিফর্মে এসএসসি পরীক্ষা শুরু, অংশ নিচ্ছে ১৮ লাখের বেশি শিক্ষার্থী

ধামইরহাটে জমিতে বিষ দিয়ে দেড় শতাধিক হাঁস মেরে ফেলার অভিযোগ

Kishori
হালনাগাদ: সোমবার, ৯ মার্চ, ২০২০
হাঁস মেরে ফেলার অভিযোগ

ধামইরহাট (নওগাঁ) প্রতিনিধি:  নওগাঁর ধামইরহাটে চলতি ইরি-বোরো মৌসুমে জমিতে নিড়ানি কাজে ব্যস্ত কৃষককুল।শীতের শেষ মুহুর্তে ইরি-বোরো রোপন করা ওই কৃষি জমিতে দেশীয় প্রজাতির পাতি হাঁস জমিতে শামুক, ছোট ব্যঙ সহ বিভিন্ন খাবার খেয়ে থাকে। ১নং ধামইরহাট ইউনিয়নের নেউটা গ্রামের মৃত আব্দুল গফুর মন্ডলের ছেলে আব্দুল আজিজ (৫৬( বৃদ্ধ বয়সে সংসার চালাতে হাঁস পালন করেন এবং প্রতিদিন মাঠে হাঁস চড়ে বেড়ান।

০৯ মার্চ দুপুরে দেড় টার দিকে উপজেলার পিড়লডাঙ্গা (নেউটা) মাঠে জমির মালিক ও বিষ ডিলার হাটনগর গ্রামের মৃত মোকলেছার রহমানের ছেলে এমরান আলী তার কাজের লোক জনৈক শিমুলকে দিয়ে জমিতে হাঁস থাকা অবস্থায় বিষ ছিটাতে থাকেন।

মুহুর্তের মধ্যেই জমিতে হাঁসগুলো ছটপট করতে থাকে ও ২০০ হাঁসের মধ্যে ১৭১ টি হাঁস ঘটনাস্থলেই মারা যায় বলে হাঁস খামারি আবদুল আজিজ জানান।

আব্দুল আজিজ বলেন, হাঁসগুলো পালন করে আমার সংসার পরিচালনা করতাম, এতগুলো হাঁস একসাথে মেরে ফেলায় আমার প্রায় অর্ধ লক্ষাধিক টাকার ক্ষতি হয়েছে। তবে অভিযুক্ত এমরান আলীর সাথে যোগাযোগ করা হলে তিনি বলেন, ‘হাঁস খামারির বাড়ী কোথায় আর এতদুর হাঁস চড়াতে কেন আসলেন।’

ভুক্তভোগী ঘটনা উপজেলা নির্বাহী অফিসার গনপতি রায়কে অবহিত করলে তিনি বলেন, জমিতে বিষ ছিটানোর নামে কোন প্রানি হত্যা করা উচিত নয়, আমি থানা পুলিশকে বিষয়টি অবহিত করেছি, পুলিশ অভিযুক্তদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করবে।


এ ক্যটাগরির আরো খবর..