× Banner
সর্বশেষ
আমলারা শাসক নয় সেবক হবে, স্বচ্ছ নির্বাচনে ডিসিদের ভূমিকা মুখ্য – স্পিকার বনশিল্প উন্নয়ন কর্পোরেশনকে আরও লাভজনক প্রতিষ্ঠানে রূপান্তর করতে হবে – পরিবেশ মন্ত্রী পশ্চিমবঙ্গে বিজেপির জয়ে যা বললেন মোদি মমতা নিজ আসনে পিছিয়ে গেলেন ক্ষতিগ্রস্ত এক লাখ পরিবারকে চিহ্নিত করে সহায়তা দেয়া হবে – ত্রাণমন্ত্রী আসন্ন ঈদুল আজহায় সড়ক-মহাসড়কে পশুর হাট বসানো যাবে না – স্বরাষ্ট্রমন্ত্রী নতুন সরকারের নীতি বাস্তবায়নে দৃঢ় প্রত্যয় জেলা প্রশাসকদের সালথায় প্রধান শিক্ষকের বিরুদ্ধে অনিয়মের অভিযোগ, ক্লাস বর্জন করে শিক্ষার্থীদের বিক্ষোভ শিল্প পুনরুজ্জীবন, বাজার স্থিতিশীলতা ও কৌশলগত মজুত বাড়াবে সরকার – বাণিজ্যমন্ত্রী সমাজকল্যাণ এবং মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রীর সাথে সুইডেনের রাষ্ট্রদূতের সাক্ষাৎ

সড়ক দূর্ঘটনায় স্কুল শিক্ষক নিহত

Kishori
হালনাগাদ: বৃহস্পতিবার, ৩ সেপ্টেম্বর, ২০২০
ঝিনাইদহ কালীগঞ্জে সড়ক দূর্ঘটনা

স্টাফ রিপোর্টার, ঝিনাইদহ: ঝিনাইদহ কালীগঞ্জে সড়ক দূর্ঘটনায় মিজানুর রহমান (৫২) নামের এক স্কুল শিক্ষক নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন তার ছেলে মাহমুদ (২২)।

নিহত মিজানুর রহমান উপজেলার বেলাট দৌলতপুর গ্রামের মকছেদ আলীর ছেলে ও বেলাট সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক। ঘটনাটি ঘটেছে বৃহস্পতিবার বেলা ৩ টার দিকে কালীগঞ্জ- যশোর মহাসড়কের দুলালমুন্দিয়া নামক স্থানে।

প্রত্যক্ষদর্শী ফিরোজ আহম্মেদ জানান, বৃহস্পতিবার বেলা ৩ টার দিকে মিজানুর রহমান তার ছেলেকে নিয়ে কালীগঞ্জ শহর থেকে মটর সাইকেল যোগে বাড়ি ফিরছিলেন। তারা কালীগঞ্জ – যশোর মহাসড়কের দুলালমুন্দিয়া চাতালের নিকট পৌছলে সামনে থেকে আসা একটি তেলবাহী ট্রাকের সাথে মটর সাইকেলের সজোরে ধাক্কা লাগে।

এ সময় ছিটকে পড়ে বাবা মিজানুর রহমান ও ছেলে মাহবুদ (২২) মারাত্বক আহত হন। পরে স্থানীয়রা তাদেরকে উদ্ধার করে প্রথমে কালীগঞ্জ ও পরে যশোর সদর হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক মিজানুর রহমানকে মৃত ঘোষনা করেন।

কালীগঞ্জ থানার ওসি মাহাফুজুর রহমান নিহতের ব্যাপারটি নিশ্চিত করেছেন।


এ ক্যটাগরির আরো খবর..