× Banner
সর্বশেষ
নবীগঞ্জে সরকারী জমি নিয়ে দুপক্ষের  সংঘর্ষে নিহত-১, আহত ২০ আইসিএসবি কর্তৃক ‘বোর্ড লিডারশিপ’ বিষয়ে সিপিডি প্রোগ্রাম অনুষ্ঠিত বেনাপোলে হাসপাতালের দাবিতে উত্তাল জনপদ, দ্রুত উদ্যোগের আশ্বাস প্রশাসনের চন্দনাইশে লায়ন্স ক্লাব ও এসএএফের উদ্যোগে স্বাস্থ্যসেবা ক্যাম্প অনুষ্ঠিত পোল্ট্রি খাত সংশ্লিষ্টদের জনস্বার্থে কাজ করতে হবে – মৎস্য ও প্রাণিসম্পদ প্রতি মন্ত্রী  তেলের দাম বৃদ্ধির সিদ্ধান্ত আত্মঘাতি : মোমিন মেহেদী কোটালীপাড়া জমিজমা নিয়ে বিরোধের জের ধরে কৃষককে মারধর করে হত্যার অভিযোগ সমাজকল্যাণ মন্ত্রীর সাথে আইএলও প্রতিনিধিদলের সাক্ষাৎ বাণিজ্যমন্ত্রীর সাথে কানাডার হাইকমিশনারের বৈঠক দ্বিতীয় দফায় ১৭১ জন ক্রীড়াবিদ পেলেন পেশাগত স্বীকৃতির ক্রীড়া কার্ড

ধামইরহাট (নওগাঁ) প্রতিনিধি(আবু মুছা স্বপন)

২ লাখ টাকা যৌতুক না দেয়ায় পাষন্ড স্বামী স্ত্রীকে পিটিয়ে ভেঙ্গে দিল হাত 

ACP
হালনাগাদ: বৃহস্পতিবার, ২৮ জুলাই, ২০২২
স্বামী স্ত্রীকে পিটিয়ে ভেঙ্গে দিল হাত

নওগাঁর ধামইরহাটে যৌতুকের ২ লাখ টাকা না দেওয়ায় স্ত্রীকে বেধড়ক মারপিটে আহত করার অভিযোগ পাওয়া গেছে। স্থানীয়রা আহত ওই ভুক্তভোগী স্ত্রীকে ধামইরহাট হাসপাতালে ভর্তি করে দেন। উপজেলার বিকন্দখাস এলাকায় এই ঘটনা
ঘটে।

অভিযোগ সূত্রে জানা গেছে, উপজেলার পূর্ব চকপ্রসাদ গ্রামের হাফিজুলের মেয়ে হাফিজা খাতুনের সাথে বিকন্দখাস গ্রামের আব্দুর রাজ্জাকের ছেলে সালেকুল ইসলামের বিয়ে হয় ৪ বছর পূর্বে। বিয়ের পর পরই শশুর আব্দুর রাজ্জাকের কথায় স্ত্রীকে প্রায়শ নির্যাতন করতেন স্বামী সালেকুল ইসলাম।

এ বিষয়ে গৃহবধুর বাবা নওগাঁ আদালতে মামলা করলে স্বামী সালেকুল স্ত্রীকে আর কখনো নির্যাতন করবেন না মর্মে মুচলেকা দিয়ে বাড়ী নিয়ে আসেন। কিছুদিন যাবার পর গত ২৩/০৭/২২২ তারিখে আবারও স্ত্রীকে মারপিটে তার এক হাত ভেঙ্গে দিয়ে গুরুত্বর আহত করেন।

এ সময় শশুর আব্দুর রাজ্জাকের নির্দেশে গৃহবধু হাফিজাকে হত্যার উদ্দেশ্যে গলা চেপে ধরে স্বামী সালেকুল এমন অভিযোগও করেন স্ত্রী। পরে স্থানীয় তাকে উদ্ধার করে ধামইরহাট হাসপাতালে ভর্তি করে দেন।

এ বিষয়ে অভিযুক্ত স্বামী মো. সালেকুল ইসলামের সাথে (০১৭৮৩-৮৪২৫৩২) নাম্বারে মুঠোফোনে যোগাযোগ করা হলে সাংবাদিক পরিচয় পাওয়া মাত্রই ফোন কেটে দেন পাষন্ড স্বামী সালেকুল ইসলাম। ধামইরহাট থানার ওসি মোজাম্মেল হক কাজী জানান, অভিযোগ তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেয়া হবে।


এ ক্যটাগরির আরো খবর..