× Banner
সর্বশেষ
সিলেটে বিমান থেকে নামিয়ে যুক্তরাজ্যগামী নারীকে গ্রেপ্তার কালীগঞ্জে আত্নহত্যা করতে গিয়ে ট্রেনে কাটা পড়ে দু’ পা হারালেন যুবক প্রধানমন্ত্রীর সঙ্গে অলিম্পিয়াড অ্যাসোসিয়েশনের স্বর্ণপদকজয়ী শিক্ষার্থীদের সৌজন্য সাক্ষাৎ সীমান্তে অভিযান চালিয়ে চোরাচালানী মালামাল আটক করেছে বিজিবি মাদারীপুরে ৩০ মামলার পলাতক আসামি গ্রেপ্তার উপমহাদেশের নারী শিক্ষার আলোকবর্তিকা পাইকগাছার ‘ভুবন মোহিনী বালিকা বিদ্যালয়’ খাল পুনঃখননে ৭৩ লাখ টাকা সাশ্রয়, সরকারি কোষাগারে ফেরত দিলেন সালথার ইউএনও বৈরী আবহাওয়ায় আলফাডাঙ্গা পৌর বিএনপির সব ওয়ার্ড সম্মেলন স্থগিত মৎস্য গবেষণা ইনস্টিটিউট এর মহাপরিচালকের পাইকগাছার লোনাপানি কেন্দ্র পরিদর্শন  বিশ্ব জনসংখ্যা দিবসে ৬ ব্যক্তি ও প্রতিষ্ঠান পেল শ্রেষ্ঠত্ব পুরস্কার 

নিজস্ব প্রতিবেদক

স্বাধীনতা পুরস্কার গ্রহণ করলেন হানিফ সংকেত

ACP
হালনাগাদ: বৃহস্পতিবার, ১৬ এপ্রিল, ২০২৬
স্বাধীনতা পুরস্কার গ্রহণ করলেন হানিফ সংকেত

দেশের শিল্প ও সংস্কৃতিতে অসামান্য ও গৌরবোজ্জ্বল অবদানের স্বীকৃতিস্বরূপ ‘স্বাধীনতা পুরস্কার ২০২৬’ গ্রহণ করেছেন জনপ্রিয় ম্যাগাজিন অনুষ্ঠান ‘ইত্যাদি’র উপস্থাপক ও নির্মাতা কে এম হানিফ (হানিফ সংকেত)। বৃহস্পতিবার (১৬ এপ্রিল) এক আড়ম্বরপূর্ণ অনুষ্ঠানে প্রধানমন্ত্রী তারেক রহমানের হাত থেকে তিনি এই পুরস্কার গ্রহণ করেন।

এর আগে গত ৫ মার্চ প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত মন্ত্রিসভার বৈঠকে হানিফ সংকেতকে এই সম্মাননা প্রদানের সিদ্ধান্ত গ্রহণ করা হয়। পরে সামাজিক মাধ্যমে নিজের এই প্রাপ্তির অনুভূতি ভক্তদের সঙ্গে ভাগ করে নেন বরেণ্য এই ব্যক্তি।

হানিফ সংকেত বাংলাদেশের সাংস্কৃতিক অঙ্গনের এক কিংবদন্তি। তিনি একাধারে উপস্থাপক, পরিচালক, লেখক, প্রযোজক, গায়ক, সুরকার ও গীতিকার। তিন দশকেরও বেশি সময় ধরে তিনি ‘ইত্যাদি’র মাধ্যমে দেশের প্রত্যন্ত অঞ্চলের সংস্কৃতি, ইতিহাস ও ঐতিহ্য অত্যন্ত সুনিপুণভাবে তুলে ধরছেন। সামাজিক অসংগতি নিয়ে তার তীক্ষ্ণ অথচ মার্জিত হাস্যরস দর্শকদের কাছে ব্যাপক সমাদৃত।

ম্যাগাজিন অনুষ্ঠানের পাশাপাশি অভিনয় জগতেও হানিফ সংকেতের বিচরণ ছিল প্রশংসনীয়। প্রয়াত কথাসাহিত্যিক হুমায়ূন আহমেদের নির্মাণে ‘কুসুম’ নাটকে অভিনয় করেছেন তিনি। এছাড়া চলচ্চিত্র অঙ্গনে ১৯৮৮ সালে ‘আগমন’ সিনেমায় খলনায়কের ভূমিকায় অভিনয় করে দর্শকদের চমকে দিয়েছিলেন। পরবর্তীতে ‘চাঁপা ডাঙ্গার বউ’ এবং ‘ঢাকা-৮৬’ এর মতো জনপ্রিয় সিনেমাগুলোতেও তাকে দেখা গেছে।


এ ক্যটাগরির আরো খবর..