× Banner
সর্বশেষ
কামারখালী বাজারের পারিবারিক মন্দিরে শ্রী শ্রী রক্ষা মায়ের কালী পূজা সমপন্ন গুণিজনদের সম্মানিত করলে সমাজের বিভিন্ন উন্নয়নমূলক ক্ষেত্রেও ইতিবাচক প্রভাব পড়ে – সমাজকল্যাণ এবং মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রী সালথায় প্রকাশ্যে মাদক সেবন; ৪ যুবকের এক মাসের কারাদণ্ড আজ বুধবার (৬ মে) আপনার রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ ৬ মে (২২ বৈশাখ) বুধবারের দিনপঞ্জি  ও ইতিহাসের এইদিনে ফরিদপুরে মব সন্ত্রাসে নিহতের এতিম কন্যার পাশে প্রধানমন্ত্রী পেশাদার সাংবাদিকরা যেন বিপদে না পড়ে তাই সৎ সাংবাদিকতাকে সুরক্ষা দিতে হবে – তথ্যমন্ত্রী প্রধানমন্ত্রীর কাছে সিএজির অডিট রিপোর্ট পেশ মানুষের সঙ্গে মিশে যাবেন, তাদের সঙ্গে নিয়ে নেতৃত্ব দিবেন – জেলা প্রশাসকদের প্রতি এলজিআরডি মন্ত্রী পর্যটন খাতে গতি আনতে উদ্ভাবনী উদ্যোগের আহ্বান বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী এবং প্রতিমন্ত্রীর

নারায়ন দেবনাথ

স্বাধীনতার ৫৪বছর পরও সভ্যজাতি হিসাবে নিজেদের প্রমাণ করতে পারেনি

Kishori
হালনাগাদ: শুক্রবার, ২০ ফেব্রুয়ারী, ২০২৬
বিদ্বেষ জাতিকে ভিখারি বানায়

ইসলামের ইতিহাসে গনতন্ত্র বা সংবিধান বলে কিছু নেই। আধুনিক বিশ্বে গনতন্ত্র ও সংবিধান জনগনের আর ইসলামে আল্লাহর। যেখানে কোরান সুন্নাহর আলোকে আইন প্রনয়ন ও পরিচালন করা হয়। গনতন্ত্রে সংখ্যাগরিষ্ঠের মতামতই চুড়ান্ত কিন্তু ইসলামি ব্যবস্থায় সংখ্যাগরিষ্ঠের মতামত কুরান সুন্নাহর পরিপন্থী হতে পারেনা। তাই ঐতিহাসিক ভাবে ইসলামে গনতন্ত্র বা সংবিধান বলে কিছু হয়না। তাই স্বাধীনতার ৫৪বছর পরও বাংলাদেশ সভ্যজাতি হিসাবে নিজেদের প্রমাণ করতে পারেনি।

ভারত উপমহাদেশে পাকিস্তান বাংলাদেশ এবং আফগানিস্তান ছাড়া অন্য কোন দেশে গনতন্ত্র এবং সংবিধান নিয়ে কোন অভিযোগ নেই। শুধু সভ্য দুনিয়ার সাথে তাল মিলানোর তাগিদে পাকিস্তান ও বাংলাদেশ নিজেদের গনতান্ত্রিক দেশ বলে থাকে। প্রকৃতপক্ষে এই দেশগুলো কেউ ইসলামের আদর্শ থেকে বের হয়ে আসতে পারেনি।

বাংলাদেশে যারা বিধর্মী হিন্দু বা মুসলিমদের মধ্যে যারা নিজেদের হিন্দুদের পূর্বপুরুষের অংশ মনে করেন তাদের একটি অংশ ছাড়া কোন মুসলিম কুরান সুন্নাহ ব্যতীত কোন বিধানের উপর তাদের আস্থা নেই। ফলে ৭১এর মুক্তিযুদ্ধ এক শ্রেণির মুসলিমের কাছে আজও একটি পরাজয়ের গ্লানি ছাড়া আর কিছু নয়। আর হিন্দুরা নিজেদের সৎ ও নিষ্ঠাবান জাতি হিসেবে ভাবমূর্তি অক্ষুন্ন রাখতে গিয়ে চরম বিপাকে।

এই বাস্তবতা থেকে বেরিয়ে আসার কোন পথ নেই। আধুনিক সভ্য সমাজে একটি দেশের মূল স্তম্ভ হলো সংবিধান ও বিচার ব্যবস্থা। বাংলাদেশে সংবিধান বিচারব্যবস্থা সবই আছে প্রয়োগও আছে কিন্তু দায়বদ্ধতা নেই। যখন যে সরকার ক্ষমতায় আসে তখন সে সরকারের অধীনে বিচারের রায় পাল্টে যায়। মৃত্যু দন্ডাজ্ঞাপ্রাপ্ত আসামি মুক্তি পেয়ে যায়।

২০০৪ সনের ২১শে আগস্ট শেখ হাসিনার উপর গ্রেনেড হামলা হয়েছিলো মারা গিয়েছিলো ২৪জন আহত হয়েছিলো ৩০০জন। পরবর্তীতে গ্রেফতার হলো সাজা হলো কিন্তু ১৬ বছর পর একই আদালত বললো আইন অনুযায়ী বিচার হয়নি তাই সব আসামিকে মুক্তির আদেশ দেয়া হলো।

গ্রেনেড হামলা মামলায় বাংলাদেশের বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমান ও সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামানকে যাবৎ জীবন কারাদণ্ড দেয়া হয়েছিল। কিন্তু আদালত তারেক ও বাবর সহ সমস্ত আসামিকে বেকসুর খালাস করে দিয়ে ইসলামের ঐতিহ্যকে বজায় রেখেছে। যে দেশে সরকার পরিবর্তন হলে বিচারের রায় পাল্টে যায় সেটা কোন দেশ হতে পারেনা।

৭৫এ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে স্বপরিবারে হত্যা করার পর খন্দকার মোশতাক ইনডেমনিটি অধ্যাদেশ জারি করে বলেছিলো বঙ্গবন্ধুর খুনিদের বিচার করা যাবেনা। মজার ব্যাপার হলো জেনারেল জিয়া এই অধ্যাদেশ সংবিধানে অন্তর্ভুক্ত করে নিয়েছিলো। দুনিয়ায় কোনো সভ্য দেশের সংবিধানে খুনির বিচার করা যাবেনা বলে কোন আইন নেই। কিন্তু বাংলাদেশের সংবিধানে ছিলো পরবর্তীতে শেখ হাসিনা সরকার ১৯৯৬ সনের ১২ই নভেম্বর সংসদে কুখ্যাত ইনডেমনিটি অধ্যাদেশ বাতিল করেছিল।

স্বাধীনতার মাত্র ৩ বছরের মধ্যেই বাংলাদেশের বাঙালি মুসলিমরা প্রমাণ করেছিলো জাতি হিসাবে তারা সভ্য হতে পারেনি। তারই ধারাবাহিকতায় ২৪শের অভ্যুত্থান। এখানেও ইনডেমনিটি অধ্যাদেশ জারি করে বলা হলো হত্যার বিচার করা যাবেনা। তাহলে বাংলাদেশের বাঙালি মুসলিমরা সভ্য হলো কি করে। হিন্দু এবং একশ্রেণির মুসলিমরা ব্যতিক্রম ছিলো আছে থাকবে। কিন্তু এই খেলা চলতেই থাকবে।


এ ক্যটাগরির আরো খবর..