× Banner
সর্বশেষ
বন্যাদুর্গতদের পাশে দাঁড়াতে প্রশাসন-নেতাকর্মীদের নির্দেশ প্রধানমন্ত্রীর উন্নয়ন ও প্রকৃতি একসাথে হাতে হাত রেখে চলবে: ‘দ্বিজেন শর্মা পরিবেশ পদক- ২০২৫’ বিতরণ অনুষ্ঠানে পরিবেশমন্ত্রী ‘স্ত্রীকে গলা কেটে হত্যা করেছি’ বলে থানায় আত্মসমর্পণ স্বামীর ওআইসির নারী বিষয়ক সম্মেলনে যোগ দিতে ইসলামাবাদে গেলেন সমাজকল্যাণ মন্ত্রী বাঁশখালীতে পাহাড়ি ঢলের স্রোতে ভেসে নতুন করে দুই শিশুর মৃত্যু দেশের পাঁচ জেলায় বন্যা, ঝুঁকিতে রয়েছে আরও পাঁচ জেলা বন্যা মোকাবিলায় সরকারি কার্যক্রম সমন্বয়ের দায়িত্বে বিদ্যুৎ প্রতিমন্ত্রী মান্দায় ডুবেছে ১৯৯ আশ্রয়ণ ঘর, ১৫০০ মানুষের চরম দুর্দশা বিএনপি জুলাই সনদের প্রতিটি দাবি অক্ষরে অক্ষরে পালন করবে – প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী ঝিনাইদহে ৮ বছরের কণ্যা শিশুকে যৌনহয়রানির অভিযোগে মুদি দোকানি আটক

নিউজ ডেস্ক

“স্বল্পতম সময়ে স্বাস্থ্যখাতে লোক নিয়োগ”

admin
হালনাগাদ: রবিবার, ৫ ডিসেম্বর, ২০২১
"স্বল্পতম সময়ে স্বাস্থ্যখাতে লোক নিয়োগ"

কভিড মহামারি মোকাবিলা করতে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্বাস্থ্য সেবা বিভাগের মাধ্যমে দ্রুততম সময়ে দুইটি ধাপে ১১,১২,১৩,১৬ ও ২০ তম গ্রেডের বিভিন্ন পদে ৪১ জন লোক নিয়োগ দেয়া হয়েছে।

কভিড মহামারি চলমান অবস্থায় স্বল্পতম সময়ে লিখিত, ব্যাবহারিক ও মৌখিক পরীক্ষা গ্রহন ও চুড়ান্ত ফলাফল প্রদান করায় পরীক্ষার্থী ও অভিভাবকগণ সন্তোষ প্রকাশ করেছেন।

উল্লেখ্য, গত ২৮ জানুয়ারি, ২০২১ খ্রিস্টাব্দ দুইটি শীর্ষ পত্রিকায় বিভিন্ন ক্যাটেগরিতে মোট ৪১ টি পদের বিপরীতে লোক নিয়োগ বিজ্ঞাপন দেয়া হলে সেখানে ২২ হাজার ৪৩২ জন প্রার্থী আবেদন করে। এর মধ্যে গত ১৯ নভেম্বর প্রথম ধাপে লিখিত পরীক্ষায় ২১৪৯ জন প্রার্থী অংশ নেয়। এরপর ২৪ নভেম্বর লিখিত পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের ব্যাবহারিক ও একই দিনে ভাইভা পরীক্ষা নেয়া হয়। ২৪ নভেম্বর সব পরীক্ষা গ্রহন শেষে একই দিনে মোট ২০ জনকে চুড়ান্ত করে উপস্থিত প্রার্থী ও অভিভাবকদের সামনেই চুড়ান্ত ফলাফল ঘোষণা করা হলে সেখানে উপস্থিত প্রার্থীগণ করতালির মাধ্যমে এই নিয়োগের প্রশংসা করেন।

অন্যদিকে ২য় ধাপে, গত ৩ ডিসেম্বর একই নিয়োগের ২০ তম গ্রেডের আরো ৩২৪৮ জন প্রার্থী লিখিত পরীক্ষায় অংশ নেয়। একই দিনে লিখিত পরীক্ষার ফলাফল ঘোষণা করা হয়। এরপর ৪ ডিসেম্বর লিখিত পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের মৌখিক পরীক্ষা গ্রহন শেষে একই দিনে মোট ২১ জন প্রার্থীকে চূড়ান্তভাবে নির্বাচিত করা হয়।

এত স্বল্পতম সময়ে এই নিয়োগ কার্যক্রম সুচারুভাবে সম্পন্ন করায় সংশ্লিষ্ট কর্মকর্তাদের প্রশংসা করে এই নিয়োগ কার্যক্রমকে একটি দৃষ্টান্ত হিসেবে উল্লেখ করেন স্বাস্থ্য সেবা বিভাগের সিনিয়র সচিব লোকমান হোসেন মিয়া। স্বাস্থ্য সেবা বিভাগের সিনিয়র সচিব এই নিয়োগ প্রসঙ্গে জানান, এত অল্প সময়ে এবং কভিড মহামারি চলাকালীন এরকম একটি নিয়োগ দেয়া ছিল একটি বিরাট চ্যালেঞ্জ। এই কার্যক্রমকে আমাদের জন্য একটি দৃষ্টান্ত হিসেবে মনে রাখতে হবে।


এ ক্যটাগরির আরো খবর..