× Banner
সর্বশেষ
মান্দায় মাদক সিন্ডিকেটে ডিবির হানা ৬৬৩ পিস ট্যাপেন্টাডলসহ নারী গ্রেপ্তার কোটালীপাড়ায় নারী ও শিশু নির্যাতন প্রতিরোধ কমিটির সভা অনুষ্ঠিত আজ ১ আষাঢ় মঙ্গলবারের রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ ১৬ই জুন মঙ্গলবারের পঞ্জিকা ও ইতিহাসের এইদিনে ঢাকা-বরিশাল মহাসড়কে দুই ট্রাকের মুখোমুখি সংঘর্ষে নিহত ১ মান্দায় শিশু-শিক্ষার্থীদের সাথে যৌন হেনেস্তার অভিযোগ : প্রধান শিক্ষকের বিরুদ্ধে প্রাইম ব্যাংক ও গ্যালিটোস বাংলাদেশ-এর মধ্যে চুক্তি স্বাক্ষর মধুখালীতে উপজেলা আইনশৃংখলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে বেনাপোলে বিজিবি অভিযানে মাদকদ্রব্য ও চোরাচালান পণ্যসহ এক ভারতীয় নাগরিক আটক জলবায়ু-সহনশীল খাদ্য ব্যবস্থা গড়তে আন্তর্জাতিক সংস্থার সঙ্গে পিকেএসএফের মতবিনিময়

স্বপ্নপুরীতে পিকনিকের আড়ালে গোপন বৈঠক, গ্রেফতার ৮৩ জামায়াতের নেতা

admin
হালনাগাদ: শুক্রবার, ২০ ডিসেম্বর, ২০১৯

স্বপ্নপুরীতে পিকনিকের আড়ালে গোপন বৈঠক করার সময় জামায়াতের ৮৩ নেতাকে আটক করেছে দিনাজপুরের নবাবগঞ্জ থানা পুলিশের একটি দল।

বৃহস্পতিবার বিকেলে গোপন সংবাদের ভিত্তিতে পিকনিক স্পট স্বপ্নপুরীতে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়েছে। এ সময় সেখান থেকে কিছু জিহাদী বই, লিফলেট উদ্ধার করা হয় । আটকদের মধ্যে জয়পুরহাট জেলার জামায়াতে ইসলামীর আমির মোস্তাফিজুর রহমানসহ জয়পুরহাট, রংপুর, দিনাজপুর জেলা ও উপজেলার জামায়াতের ৮৩ জন রোকন সদস্য রয়েছেন।

পুলিশ জানায়, এনএসআই গোপন সংবাদের ভিক্তিতে জানতে পারে জয়পুরহাট জেলার জামায়াতে ইসলামীর আমির মোস্তাফিজুর রহমানসহ ৮৩ রোকনকে নিয়ে দিনাজপুর স্বপ্নপুরীতে গোপন রোকন সম্মেলন করছে দলটি। পরে এনএসআইয়ের যুগ্ম পরিচালক শেখ গোলাম মোস্তফা শুভর নেতত্বে দিনাজপুরের নবাবগঞ্জ পুলিশের সহায়তায় তাদের আটক করা হয়।

পুলিশ আরও জানায়, বৃহস্পতিবার দুপুরে ২টি পিকনিকের বাস ভাড়া করে স্বপ্নপুরীতে গিয়ে অবস্থান নেন জয়পুরহাট, রংপুর ও দিনাজপুর জেলার জামায়াতের রোকনসহ সহকর্মীরা। সেখানে তারা সম্মেলনের আয়োজন করেন। নবাবগঞ্জ থানার ওসি অশোক কুমার চৌহান বিষয়টি নিশ্চিত করে জানান, আটকদের বিরুদ্ধে মামলা দায়ের করা হবে।


এ ক্যটাগরির আরো খবর..