মহেশপুরে করোনা ভাইরাস প্রতিরোধে স্থানীয় সমস্যা সমাধান বিষয়ক আলোচনা

মহেশপুরে করোনা ভাইরাস প্রতিরোধে স্থানীয় সমস্যা সমাধান বিষয়ক আলোচনা

স্টাফ রিপোর্টার, ঝিনাইদহ: ঝিনাইদহের মহেশপুরে করোনা ভাইরাস প্রতিরোধে স্থানীয় সমস্যা সমাধান বিষয়ক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার সকালে উপজেলা পরিষদের হলরুমে উপজেলা নির্বাহী কর্মকর্তা শ্বাশতী শীলের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঝিনাইদহ-৩ আসনের সংসদ সদস্য আলহাজ্ব এ্যাডঃ শফিকুল আজম খান চঞ্চল, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পৌর মেয়র আব্দুর রশিদ খাঁন, উপজেলা পরিষদের চেয়ারম্যান মইজদ্দিন হামিদ, উপজেলা হাসপাতালের টিএইচএ আনজুমানারা বেগম, উপজেলার বিভিন্ন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও সাংবাদিকগন উপস্থিত ছিলেন।

করোনা ভাইরাস প্রতিরোধে স্থানীয় সমস্যা সমাধান বিষয়ক আলোচনা সভায় বক্তারা বলেন করোনা ভাইরাস থেকে বাঁচতে হলে আমাদের সকলকে সর্বদা সতর্কতার সাথে চলা ফেরা করতে হবে এবং সরকারের বেধে দেওয়া আইন মেনে প্রয়োজনীয় যা যা করনীয় সেই দিক নির্দেশনা মেনে চলতে হবে।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
Kishori
লেখক / প্রতিবেদক

Kishori

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।