× Banner
সর্বশেষ
২৪ ঘণ্টায় দেশে হাম উপসর্গে আরও ১ শিশুর মৃত্যু, আক্রান্ত ১১৪২ পাইকগাছায় ১৬৭ টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ফুটবল বিতরণ শাহজালাল বিমানবন্দরের গ্রাউন্ড হ্যান্ডলিং কার্যক্রমে আগ্রহী সুইজারল্যান্ড আগে রাষ্ট্র গণমাধ্যমকে চোখ রাঙাত, এখন সমস্যা সমাধানে ‘সহযোগী’ হতে চায় – তথ্যমন্ত্রী নতুনদের বরণে এমআইএসটি-তে উদযাপিত হলো ‘ফ্রেশার্স ডে ২০২৬’ পবিত্র হজ পালন শেষে দেশে ফিরেছেন ৫৭ হাজার ৪২২ হাজি যশোর সিমান্ত এলাকায় বিজিবি অভিযানে মাদকদ্রব্য ও চোরাচালান পণ্যসহ আটক-১ শিশুদের মেধা বিকাশের উদ্যোগে কাউকে বাধা হতে দেওয়া হবে না – প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী বেনজীর আহমেদকে দেশে ফিরিয়ে আনার প্রক্রিয়া চলমান – প্রধানমন্ত্রীর উপদেষ্টা বিকেএসপি পরিদর্শন ও নারী ফুটবলারদের সঙ্গে খেলায় অংশ নিয়েছেন জাইমা রহমান

সেঞ্চুরিতে থামলেন সাবেক ব্যাটসম্যান বসন্ত রাইজি

Kishori
হালনাগাদ: শনিবার, ১৩ জুন, ২০২০
সাবেক ব্যাটসম্যান বসন্ত রাইজি

মুম্বাই ও বরোদায় ক্রিকেটে খ্যাতি কুড়িয়েছেন সাবেক ব্যাটসম্যান বসন্ত রাইজি। তার সবচেয়ে বড় অর্জনটা ছিল খেলা থেকেই।

সবচেয়ে বেশি বয়স্ক প্রথম শ্রেণির ক্রিকেটার। এই রেকর্ড ধরে রেখেই আজ মুম্বাইয়ে নিজ বাসভবনে মারা গেছেন তিনি।

রাইজির ক্যারিয়ারে তাকালে সেটি বোঝা যাবে না। মাত্র ৯ ম্যাচের প্রথম শ্রেণির ক্যারিয়ার। ১৪ ইনিংসে ২৩.০৮ গড়ে ২৭৭ রান। ১৯৩৮-৩৯ মৌসুম থেকে ১৯৪৯-৫০ মৌসুম পর্যন্ত টিকেছে তাঁর প্রথম শ্রেণির ক্যারিয়ার। এই স্বল্প খেলা আর বয়স দিয়ে অনন্য এক অর্জন গড়েছিলেন বসন্ত রাইজি।

২৬ জানুয়ারি বয়সের সেঞ্চুরি (১০০ বছর) করে ফেলেন বসন্ত। তখন তাঁকে দেখতে গিয়েছিলেন শচীন টেন্ডুলকার, স্টিভ ওয়াহ ও সুনীল গাভাস্কার। বসন্তের জামাতা জানান, মুম্বাইয়ে নিজের বাসায় ঘুমের মধ্যে মারা যান তিনি।

খেলা ছাড়ার পর চার্টার্ড অ্যাকাউন্ট্যান্ট পেশায় জড়ান বসন্ত। কিন্তু ক্রিকেটের সঙ্গে সম্পর্ক ছিল। রণজিৎ সিং, দুলীপ সিং, সি কে নাইড়ু ও ভিক্টর ট্রাম্পারসহ অনেক ক্রিকেটারকে নিয়ে বই লিখেছেন।

ক্রিকেট পরিসংখ্যানবিদ মোহনদাস মেনন টুইট করে জানান, বসন্ত রাইজি চলে যাওয়ায় এখন বিশ্বের সবচেয়ে বেশি বয়স্ক প্রথম শ্রেণির জীবিত ক্রিকেটার হলেন নিউজিল্যান্ডের অ্যালান বার্হেস। ১৪টি প্রথম শ্রেণির ম্যাচ খেলা বার্হেসের জন্ম ১৯২০ সালের ১ মে। একই বছর ২৬ জানুয়ারি বরোদায় জন্ম নেন বসন্ত রাইজি।


এ ক্যটাগরির আরো খবর..