× Banner
সর্বশেষ
যশোর সিমান্ত এলাকায় বিজিবি অভিযানে মাদকদ্রব্য ও চোরাচালান পণ্যসহ আটক-১ বাঁশখালীকে বন্যা মুক্ত করার পদক্ষেপ নেয়া হবে – ত্রাণমন্ত্রী হাওরে বাড়বে মাছের অভয়াশ্রম, ইজারা প্রথা বাতিলের উদ্যোগ – মৎস্য ও প্রাণিসম্পদ এবং কৃষিমন্ত্রী তরুণদের নেতৃত্বেই টেকসই হবে প্রযুক্তিনির্ভর উন্নয়ন – তথ্যপ্রযুক্তি মন্ত্রী বেনাপোল ইমিগ্রেশন পরিদর্শনে এসবি প্রধান, যাত্রী হয়রানি বন্ধের নির্দেশ কালীগঞ্জে শিক্ষার্থীদের দক্ষতা ও ক্যারিয়ার উন্নয়ন বিষয়ক মোটিভেশনাল সেমিনার শৈলকুপায় ৩ হাজার কৃষকের মাঝে গ্রীষ্মকালীন পেঁয়াজের বীজ বিতরণ নারীকে জোরপূর্বক অর্ধউলঙ্গ করে যুবদল কর্মীর ভিডিও ধারন, অতঃপর দেশে হাম ও উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু মালয়েশিয়ার উপ-অর্থমন্ত্রীর সঙ্গে বাংলাদেশ হাইকমিশনারের বৈঠক

নিজস্ব প্রতিবেদক

নতুনদের বরণে এমআইএসটি-তে উদযাপিত হলো ‘ফ্রেশার্স ডে ২০২৬’

ACP
হালনাগাদ: মঙ্গলবার, ১৬ জুন, ২০২৬
নতুনদের বরণে এমআইএসটি-তে উদযাপিত হলো ‘ফ্রেশার্স ডে ২০২৬’

মিলিটারি ইনস্টিটিউট অব সায়েন্স অ্যান্ড টেকনোলজি (এমআইএসটি)-তে ২০২৫-২৬ শিক্ষাবর্ষের নবাগত শিক্ষার্থীদের বরণে রোববার ‘ফ্রেশার্স ডে-২০২৬’ অনুষ্ঠিত হয়।

রাজধানীর এমআইএসটি ক্যাম্পাসের শহীদ ইয়ামিন অডিটোরিয়ামে আয়োজিত এ অনুষ্ঠানে অংশ নেন নবাগত শিক্ষার্থী ও তাঁদের অভিভাবকগণ। চলতি শিক্ষাবর্ষে এমআইএসটি এর ১৫ টি বিএসসি ইঞ্জিনিয়ারিং, সায়েন্স এবং আর্কিটেকচার বিভাগের মোট ৯৫৫ জন শিক্ষার্থী এমআইএসটি-তে ভর্তি হন, যাদের মধ্যে ১৩৩ জন সামরিক বাহিনীর সদস্য।

অনুষ্ঠান শুরু হয় জাতীয় সংগীত পরিবেশন ও সম্মান প্রদানের মাধ্যমে। এরপর প্রেজেন্টেশন ও প্রামাণ্যচিত্রের মাধ্যমে এমআইএসটি-এর একাডেমিক ও প্রশাসনিক কাঠামো সম্পর্কে নবীন শিক্ষার্থী ও তাঁদের অভিভাবকদের অবহিত করা হয়।

অনুষ্ঠানে দুজন বর্তমান শিক্ষার্থী তাঁদের শিক্ষাজীবনের অভিজ্ঞতা তুলে ধরেন এবং নবাগত শিক্ষার্থীদের মধ্য থেকেও কয়েকজন তাঁদের অনুভূতি ব্যক্ত করেন। এ সময় অভিভাবকরাও প্রতিষ্ঠানের প্রতি তাঁদের সন্তোষ ও আস্থার কথা প্রকাশ করেন।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের চেয়ারম্যান অধ্যাপক ড. মামুন আহমেদ।

প্রধান অতিথি তাঁর বক্তব্যে নবীন শিক্ষার্থীদের আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানান এবং শৃঙ্খলা, অধ্যবসায় ও সৃজনশীলতার মাধ্যমে তাদের ভবিষ্যৎ গড়ে তোলার ওপর গুরুত্বারোপ করেন। লেখাপড়ার পাশাপাশি রোবোটিক্স, সাইবার সিকিউরিটি, এরোনটিক্স, বিতর্ক, সাহিত্য ও সাংস্কৃতিক কার্যক্রমসহ বিভিন্ন সহশিক্ষা কার্যক্রমে সক্রিয় অংশগ্রহণের মাধ্যমে নেতৃত্বের গুণাবলি অর্জন ও ব্যক্তিত্বের পরিপূর্ণ বিকাশে তিনি শিক্ষার্থীদের প্রতি আহ্বান জানান।

অনুষ্ঠানে এমআইএসটি-এর কমান্ড্যান্ট মেজর জেনারেল মো. হাকিমুজ্জামান-সহ এমআইএসটি-এর বিভিন্ন ফ্যাকাল্টির ডিন ও বিভাগীয় প্রধান, ফ্যাকাল্টি সদস্য, স্টাফ অফিসার, নবীন শিক্ষার্থী এবং তাঁদের গর্বিত অভিভাবকবৃন্দ উপস্থিত ছিলেন।

প্রাণবন্ত এই অনুষ্ঠান নতুন শিক্ষাবর্ষের এক আশাব্যঞ্জক ও অনুপ্রেরণামূলক সূচনা হিসেবে বিবেচিত হয়েছে।


এ ক্যটাগরির আরো খবর..