মধুখালী প্রতিনিধিঃ ফরিদপুর জেলার মধুখালী উপজেলাধীন কামারখালী ইউনিয়নের মছলন্দপুর পশ্চিমপাড়া লতিফ শেখের বাড়ি আগুনে পুড়ে দুইটা বড় ঘর ও একটা রান্না ঘর এবং ইবাদত শেখের একটি থাকার ঘর আগুনে পুড়ে ভূষীভুত হয়েছে।
ঘটনার বিবরনে জানা যায় আজ রবিবার আনুমানিক বেলা ১২.০০ টার সময় লতিফের স্ত্রী জানু বেগম মাটির চুলায় রান্না করছিল। এ সময় জানুর নাতিন সাদিয়া-(৭) পাটকাঠি দিয়ে চুলা থেকে আগুন ধরাইয়া বড় ঘরের সামনে থাকা পাটকাঠিতে ধরাইয়া দেয়। তাই পাটকাঠিতে আগুন ধরে দুইটা বড় ঘর, একটি রান্না ঘর এবং সেই সাথে ইবাদত শেখের থাকার ঘরও পুড়ে যায়। আগুনে পুড়ে ব্যাপক ক্ষতি হয়েছে। ক্ষয়ক্ষতির পরিমান প্রায় ৩,০০,০০০/- (তিন লক্ষ) টাকা।
আরও জানা যায় ঘরের ভিতর থেকে কোন জিনিসপত্র বের করতে পারে নাই। ঘরের ভেতর থাকা আসবাবপত্র, ব্যবসার কাপড়, ঘাট, পালঙ্ক সহ আরও অন্যান্য জিনিসপত্র কিছুই বের করতে পারে নাই সব আগুনে পুড়ে ভূষীভুত হয়ে গেছে। এছাড়া আরও জানা যায় এন.জি.ও থেকে লোন করা নগদ ৪০,০০০/- (চল্লিশ হাজার) টাকা এবং ব্যবসা করার দোকান ফেরত ২,৭২০/- টাকা পুড়ে ছাই হয়ে গেছে। এর মধ্যে কিছু পুড়া টাকা পাওয়া গেছে। লতিফ ও ইবাদত শেখের বাড়ি পুড়ার ঘবর শুনে কামারখালী ইউনিয়নের চেয়ারম্যান মোঃ জাহিদুর রহমান বিশ্বাস (বাবু) ও ইউ.পি সদস্য মোঃ ইলিয়াস শেখ, জানু বেগমের কান্না শুনে সাহায্যের হাত বাড়িয়ে দেন।
পাশাপাশি মধুখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা ফোনে আগুনে বাড়ি পুড়ার ঘবর শুনে সাহায্যের হাত বাড়িয়ে দিবেন বলে আশ্বাস দেন। পরিশেষে আরও জানা যায় যার যার পরিধান কাপড় ছাড়া কিছুই নাই। তাই সকলের সার্বিক সাহায্য সহযোগিতা একান্ত কাম্য।





