× Banner
সর্বশেষ
দ্বিপাক্ষিক সহযোগিতা সম্প্রসারণ নিয়ে ঢাকা ও কাঠমান্ডু আলোচনা অনুষ্ঠিত সরকারের ১৮০ দিনের অর্জন জনগণের সামনে বস্তুনিষ্ঠভাবে তুলে ধরতে হবে – স্থানীয় সরকার প্রতিমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে অকুতোভয় জুলাই যোদ্ধা আজিজুর রহমানের সাক্ষাৎ জুলাইয়ের আত্মত্যাগের চেতনাকে লাভজনক চেতনা বানাবেন না – তথ্যমন্ত্রী হজ ও ওমরাহ ফেয়ার ২০২৬: বিমানের টিকিট মূল্য কমে ১ লাখ ৩০ হাজার টাকা, হয়রানিমুক্ত হজের প্রতিশ্রুতি লটারির মাধ্যমে গণপূর্ত অধিদপ্তরের ৭৬৭ উপ-সহকারী প্রকৌশলীর বদলি, স্বচ্ছতায় নতুন উদ্যোগ সীমাবদ্ধতা নয়, স্বপ্নপূরণের শক্তি আত্মবিশ্বাস ও অধ্যবসায়: ববি হাজ্জাজ জুলাই শহিদদের আত্মত্যাগের মর্যাদা রক্ষায় রাষ্ট্রে প্রকৃত পরিবর্তন আনতে হবে: মির্জা ফখরুল ইসলাম আলমগীর কোটালীপাড়ায় বিশ্ব মানবপাচার প্রতিরোধ দিবস পালিত  বিশেষ চাহিদাসম্পন্ন মানুষের পাশে সরকার, শিশু স্বাস্থ্যসেবায় যুক্ত হলো আরও ৭০ শয্যা

ডেস্ক

স্থগিত হওয়া ২২টি উপজেলা পরিষদে ভোট গ্রহণের নতুন তারিখ নির্ধারণ

Dutta
হালনাগাদ: বুধবার, ২৯ মে, ২০২৪
ভোট গ্রহণের নতুন তারিখ নির্ধারণ

ঘূর্ণিঝড় রিমালের কারণে উপজেলা পরিষদের তৃতীয় ধাপের ভোট স্থগিত হওয়া ২২টি উপজেলা পরিষদে ভোট গ্রহণের নতুন তারিখ নির্ধারণ করেছে নির্বাচন কমিশন (ইসি)। এর মধ্যে ২০টিতে ভোট হবে ৯ জুন। বাকি দুটিতে হবে ৫ জুন।

আজ বুধবার দুপুরে রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে সাংবাদিকদের এসব তথ্য জানান ইসি সচিব জাহাংগীর আলম।

যে ২০ উপজেলায় ৯ জুন ভোট হবে, সেগুলো হলো বাগেরহাটের শরণখোলা, মোরেলগঞ্জ, মোংলা; খুলনার কয়রা, পাইকগাছা ও ডুমুরিয়া; বরিশালের গৌরনদী, আগৈলঝারা; পটুয়াখালীর পটুয়াখালী সদর, মির্জাগঞ্জ ও দুমকি; পিরোজপুরের মঠবাড়িয়া; ভোলার তজুমদ্দিন, লালমোহন; ঝালকাঠির রাজাপুর, কাঠালিয়া; বরগুনার বামনা, পাথরঘাটা; রাঙামাটির বাঘাইছড়ি ও নেত্রকোনার খালিয়াজুরী।

উপজেলা পরিষদের তৃতীয় ধাপের ভোট হচ্ছে আজ। এই ধাপে ভোট হওয়ার কথা থাকলেও বিদ্যুৎ–বিভ্রাটের কারণে স্থগিত চাঁদপুরের ফরিদগঞ্জ ও কচুয়া উপজেলায় নির্বাচন হবে চতুর্থ ধাপে, আগামী ৫ জুন। এ ছাড়া মামলার কারণে স্থগিত থাকা কুমিল্লার চান্দিনা উপজেলায় একই দিন ভোট হবে।

আজ ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনের তৃতীয় ধাপে ৮৭ উপজেলায় ৩৫ শতাংশের কম বা বেশি ভোট পড়েছে বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল।


এ ক্যটাগরির আরো খবর..