× Banner
সর্বশেষ
প্রশিক্ষণমূলক প্রতিষ্ঠানগুলোকে আরও কার্যকর করার লক্ষ্যে কাজ করছে সরকার -তথ্যমন্ত্রী ঝিনাইদহে বিভিন্ন ধর্মীয় প্রতিষ্ঠানের মাঝে ২৬ লাখ টাকার চেক বিতরণ ঋণ ব্যবস্থাপনা ও করের আওতা বাড়ানোর ওপর জোর বাণিজ্যমন্ত্রীর বর্তমান প্রেক্ষাপটে এলডিসি গ্র্যাজুয়েশনের দিকে বাংলাদেশের যাওয়ার সুযোগ নেই  -অর্থমন্ত্রী বাণিজ্যমন্ত্রীর সাথে জাতিসংঘের আন্ডার সেক্রেটারি জেনারেল রাবাব ফাতিমার বৈঠক জ্বালানি সাশ্রয়ে দোকানপাট শপিংমল নিয়ে নতুন সিদ্ধান্ত ‘ইস্টার সানডে’ উপলক্ষ্যে প্রধানমন্ত্রীর সাথে চার্চের শীর্ষস্থানীয় নেতারা ৩ মে থেকে সারা দেশে হামের টিকা -স্বাস্থ্যমন্ত্রী সরকারি কর্মকর্তা-কর্মচারীদের জন্য প্রস্তাবিত নতুন পে-স্কেল তীব্র ঝোড়ো হাওয়া-বজ্রসহ বৃষ্টির পূর্বাভাস

সৌদি দূতাবাসে হামলার নিন্দায় খামেনি

admin
হালনাগাদ: বৃহস্পতিবার, ২১ জানুয়ারী, ২০১৬

আন্তর্জাতিক ডেস্ক: ইরানে সৌদি দূতাবাস ও কনস্যুলেটে হামলার নিন্দা জানালেন দেশটির সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলি খামেনি। বুধবার সকালে এ-সম্পর্কিত এক বার্তায় তিনি বলেছেন, এই হামলা ‘সত্যিই খারাপ’ ছিল।

ডন অনলাইনের এক খবরে এ তথ্য জানানো হয়েছে।

বুধবার ব্যক্তিগত ওয়েবসাইটের বার্তায় খামেনি সৌদি দূতাবাসে হামলার নিন্দা জানান। একইসঙ্গে মার্কিন নাবিকদের আটকের জন্য ইরানের রেভ্যুলিউশনারি গার্ডকে ধন্যবাদ জানান তিনি। তারমতে, মার্কিন নাবিকদের আটক করে সঠিক কাজ করেছে তারা।

সৌদি আরব শিয়া নেতা নিমর আল-নিমরের মৃত্যুদণ্ড কার্যকর করলে এর প্রতিবাদে ৩ জানুয়ারি ইরানের বিক্ষুব্ধ শিয়ারা সৌদি দূতাবাস ও কনস্যুলেটে হামলা চালায় এবং অগ্নিসংযোগ করে। এই হামলার জবাবে ইরানের সঙ্গে সব ধরনের সম্পর্ক ছিন্ন করার ঘোষণা দেয় সৌদি আরব। তাদের দেখাদেখি সুন্নিপ্রধান আরো কিছু দেশ ইরানের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করার ঘোষণা দেয়। এই অবস্থায় দুই দেশের মধ্যে তুমুল কূটনৈতিক উত্তেজনা বিরাজমান রয়েছে।


এ ক্যটাগরির আরো খবর..