আজ ১১ আগস্ট,রবিবার দুপুরে রাজধানীর সোহরাওয়ার্দী হাসপাতালে নতুন ২০০ বেডের ডেঙ্গু ওয়ার্ড উদবোধন করলেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক এমপি।
উদবোধনকালে উপস্থিত সংবাদকর্মীদের এক প্রশ্নের উত্তরে স্বাস্থ্যমন্ত্রী বলেন,”ডেঙ্গু রোগীর সংখ্যা এখন অপেক্ষাকৃত কম বৃদ্ধি পেলেও তা প্রতিদিনই অল্প অল্প বাড়ছে।একারনে অতিরিক্ত সতর্কতা অবলম্বন করে আজ সোহরাওয়ার্দী হাসপাতালে ২০০ নতুন বেড উদবোধন করা হলো।এর পাশাপাশি, ঢাকা মেডিকেল কলেজ হাস্পাতালে-২ এর এক্সটেনশন হিসেবে শেখ হাসিনা বার্ণ ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটেও রোগী ভর্তির উদ্যোগ নেয়া হয়েছে।এছাড়া শেখ রাসেল গ্যাস্ট্রোলিভার ইনস্টিটিউট ও হাসপাতালকেও ডেঙ্গু রোগী ভর্তির জন্য প্রস্তুত করা হচ্ছে।”
উল্লেখ্য ২০০ বেডের ডেঙ্গু ওয়ার্ডে ১০০ বেডে পুরুষ ও ১০০ বেডে মহিলা রাখার ব্যাবস্থা করা হয়েছে।
ঈদ শেষে ঘরে ফিরে টয়লেট ফ্লাশ করা,সব ফ্যান স্পীডে ছেড়ে দেয়া,বেসিনে পর্যাপ্ত পানি ছেড়ে দেয়া,ফ্রীজের ট্রে পরিষ্কার করা,টবের পানি বদলিয়ে দেয়া সহ অন্যান্য করণীয় বিষয়ে সাধারণ মানুষকে অবহিত করতে সংবাদকর্মীদের স্বাস্থ্যমন্ত্রী অনুরোধ করেন।
উদবোধনকালে স্বাস্থ্য সেবা বিভাগের সচিব আসাদুল ইসলাম,স্বাস্থ্য শিক্ষা বিভাগের সচিব ইউছুফ হারুন,স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক প্রফেসর আবুল কালাম আজাদ সহ অন্যান্য চিকিৎসকবৃন্দ এসময় মন্ত্রীর সাথে উপস্থিত ছিলেন।





