× Banner
সর্বশেষ
আজ বিশ্ব ব্রেইন টিউমার দিবস: সচেতনতা, লক্ষণ ও চিকিৎসা নিয়ে গুরুত্বারোপ বিশ্ব মহাসাগর দিবস আজ, প্রতিপাদ্যে সমুদ্রের সঙ্গে নতুন সম্পর্কের আহ্বান আজ ৮ জুন (২৪ জ্যৈষ্ঠ) সোমবারে রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ সোমবার (৮ জুন) পঞ্জিকা ও ইতিহাসের এইদিনে শার্শায় বিএনপি নেতা এ্যাডভোকেট মিন্টুর বিরুদ্ধে মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ কোটি টাকার ‘ঢেউ’য়ে ডুবল ৩ শতাধিক আমানতকারী ‎পাইকগাছায় এনজিওর নামে অভিনব প্রতারণা! নির্বাহী পরিচালক উধাও পাইকগাছায় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ১০টি ফ্যান চুরি হয়েছে স্পেন বাংলাদেশি কমিউনিটির ১ লাখ সদস্য পূর্তি উদযাপনে মাদ্রিদে জমকালো চা চক্র ও কেক কাটিং দেশে হাম উপসর্গে আরও ৭ শিশুর মৃত্যু  পাইকগাছায় সাবেক স্পিকার শেখ রাজ্জাক আলীর ১১ তম মৃত্যু বার্ষিকী পালিত

সোনাগাজী পৌর নির্বাচন বর্জন বিএনপির

admin
হালনাগাদ: রবিবার, ২০ মার্চ, ২০১৬

ভোট কারচুপি ও ভোট ডাকাতির অভিযোগ তুলে ফেনীর সোনাগাজী পৌরসভা নির্বাচন বর্জন করেছেন বিএনপি দলীয় মেয়র প্রার্থী জামাল উদ্দিন সেন্টু।

রোববার (২০ মার্চ) সকাল ১১টার দিকে সোনাগাজী পৌর শহরের কলেজ রোড এলাকায় সেন্টু তার নির্বাচনী কার্যালয়ে সংবাদ সম্মেলন করে নির্বাচন বর্জনের ঘোষণা দেন।

এসময় সেন্টু জানান, সকাল ৮টায় ভোট শুরু হওয়ার আগেই বহিরাগত দুর্বৃত্তরা সব ভোট দিয়ে ফেলেছে৷ তাই আমি নির্বাচন বর্জন করছি। আমরা চাই, নির্বাচন কমিশন পুনরায় তফসিল ঘোষণা করে নির্বাচন আয়োজন করুক।

সোনাগাজী উপজেলা বিএনপির সভাপতি গিয়াস উদ্দিন, সাবেক সভাপতি আলাউদ্দিন, সাংগঠনিক সম্পাদক আমির উদ্দিন দোলন, পৌর বিএনপির সভাপতি ভিপি আবুল মোবারক দুলাল, সাবেক সভাপতি জয়নাল আবদীন বাবলুসহ উপজেলা বিএনপির নেতাকর্মীরা এ সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন।


এ ক্যটাগরির আরো খবর..