× Banner
সর্বশেষ
ফ্যাসিস্ট দোসর ইয়াসির বিএনপির মোড়কে পুনর্বাসন সমন্বিত ও আধুনিক শিক্ষা ব্যবস্থা গড়ে তুলছে সরকার -প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী কবি ও গবেষক সুদীপ চন্দ্র হালদারের পিএইচডি অর্জন ব্যারিস্টার জমির উদ্দিন সরকারের মৃত্যুতে মন্ত্রী-প্রতিমন্ত্রীদের শোক প্রকাশ তরুণ উদ্যোক্তাদের জন্য ১৪ জুলাই ঢাবিতে ‘তারুণ্য, স্টার্টআপ ও সম্ভাবনার বাংলাদেশ’ অনুষ্ঠান সংস্কৃতির সুস্থ ধারা ফিরিয়ে আনতে চাই: সংস্কৃতিমন্ত্রী ঢাকা সিটির বর্জ্য থেকে বিদ্যুৎ প্রকল্প নিয়ে প্রধানমন্ত্রীর বৈঠক প্রধানমন্ত্রী দুর্যোগের সার্বিক বিষয়ে নিজেই মনিটরিং করছেন – ত্রাণ প্রতিমন্ত্রী জমির উদ্দিন সরকারের মৃত্যুতে সোমবার সারাদেশে বিএনপির শোক চট্টগ্রামে বন্যা-পাহাড় ধস : নিহত ১৩, পানিবন্দি প্রায় ২ লাখ পরিবার

‘সেলফি’ দম্পতির মুক্তি লাভ

admin
হালনাগাদ: রবিবার, ১০ জানুয়ারী, ২০১৬

আন্তর্জাতিক ডেস্ক: জানুয়ারির ১ তারিখে দুবাইয়ের একটি পাঁচ তারকা হোটেলে আগুন লেগে যখন দাউ দাউ করে জ্বলছিল, সে সময় জ্বলন্ত হোটেলটিকে পেছনে রেখে হাসিমুখে সেলফি তুলেছিলেন এক দম্পতি। এ নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে ব্যাপক সমালোচনা হয়। পরে দুবাই পুলিশ ওই দম্পতিকে আটক করে।

কয়েকদিন আটক রাখার পর জিজ্ঞাসাবাদ শেষে ওই দম্পতিকে মুক্তি দিয়েছে সংযুক্ত আরব আমিরাত (ইউএই) কর্তৃপক্ষ। সেলফি তোলার সঙ্গে কোনো সন্ত্রাসী ঘটনার যোগসূত্র ছিল কিনা, তা জানতে ওই দম্পতিকে আটক করা হয়। জিজ্ঞাসাবাদ শেষে তাদের কাছ থেকে জঙ্গি সংশ্লিষ্টতা কোনো প্রমাণ পাওয়া যায়নি বলে জানিয়েছেন দুবাইয়ের অ্যাটর্নি জেনারেল এসাম আল হোমায়দান।

জানুয়ারির ১ তারিখ সন্ধ্যায় বিশ্বের সবচেয়ে বড় ভবন বুর্জ খলিফার পাশেই ৬৩ তলার একটি হোটেলে রহস্যময় আগুন লাগে। জ্বলন্ত হোটেলটি পেছনে রেখে ওই দম্পতি হাসিমুখে একটি সেলফি তুলে সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশ করে। তরুণ এ দম্পতির অবিবেচক কর্মকাণ্ডের ব্যাপক সমালোচনা হয়।

তথ্যসূত্র : এপি অনলাইন।


এ ক্যটাগরির আরো খবর..