× Banner
সর্বশেষ
স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ইউরোপীয় ইউনিয়নের উচ্চপর্যায়ের প্রতিনিধিদলের সাক্ষাৎ – নিরাপত্তা খাতের সংস্কারে গুরুত্বারোপ নতুন বাজেট অর্থনীতিতে যুগান্তকারী পরিবর্তনের সম্ভাবনা তৈরি করেছে একাধিক ব্যক্তিগত গাড়ি থাকলেই দিতে হবে পরিবেশ কর, সিসিভেদে কত দিতে হবে? শার্শার তিন গ্রামের মানুষের বিশুদ্ধ পানির একমাত্র উৎস রাজগঞ্জ বাওড় দখলমুক্ত করে উন্মুক্ত জলাশয় ঘোষণার দাবি ডাসারে মিথ্যা মামলার প্রতিবাদে সুশীল ও যুব সমাজের মানববন্ধন কোটালীপাড়া পৌরসভার ১০২ কোটি টাকার বাজেট ঘোষনা বেনাপোলে সাংবাদিকের ওপর হামলা, হাত ভাঙার অভিযোগ; মামলা দায়ের সীমানা পিলার উদ্ধার কাণ্ডে নতুন মোড়; মামলায় পাইকগাছার এক যুবদল নেতার নাম সহিংসতা ও যৌন হয়রানির বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ – অর্থমন্ত্রী ৯ লাখ ৩৮ হাজার কোটি টাকার বাজেট: লক্ষ্য মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ, বিনিয়োগ ও কর্মসংস্থান

সেরেনার সংগ্রামী জয়

admin
হালনাগাদ: বৃহস্পতিবার, ৩ সেপ্টেম্বর, ২০১৫

স্পোর্টস ডেস্ক : ইউএস ওপেনের তৃতীয় রাউন্ডে জায়গা করে নিয়েছেন মার্কিন তারকা সেরেনা উইলিয়ামস। ছাড়পত্র পেতে দ্বিতীয় রাউন্ডে কঠিন লড়াই করতে হয়েছে বিশ্বের নাম্বার ওয়ান এই প্রমীলা টেনিস তারকাকে। এই রাউন্ডে তার প্রতিপক্ষ ছিলেন নেদারল্যান্ডসের কিকি বার্তেনস।

শেষ অব্দি ৭-৬ (৫), ৬-৩ সেটে জয় পেয়েছেন সেরেনা। প্রথম রাউন্ডের খেলায় (সোমবার রাত)মাত্র ৩০ মিনিটেই জয় পেয়েছিলেন সেরেনা। তবে (বুধবার রাতে) সেই অদম্য শক্তিতে সেরেনাকে দেখা যায়নি। বরং ডাচ তারকা বার্তেনস প্রথম সেটেই কঠিন চ্যালেঞ্জের মুখে ফেলে দিয়েছেন প্রমীলা টেনিসের বিশ্বসেরা তারকাকে। তবে ক্যারিয়ারের প্রথমবারের মতো ‘ক্যালেন্ডার গ্র্যান্ড স্ল্যাম’ জয়ের লক্ষ্যে ছুটে চলা সেরেনা শেষ অব্দি জয়ের হাসি নিয়েই কোর্ট ছেড়েছেন। শুক্রবার তৃতীয় রাউন্ডের খেলায় স্বদেশী বেথানি মাত্তেক-স্যান্ডসের মুখোমুখি হবেন সেরেনা।


এ ক্যটাগরির আরো খবর..