× Banner
সর্বশেষ
ইতিহাস থেকে শিক্ষা নিয়ে সুষ্ঠু নির্বাচন ও সুশাসনের সঠিক পথ নির্ধারণ সম্ভব -তথ্যমন্ত্রী ব্রাজিল আর্জেন্টিনার খেলার সিডিউল প্রধানমন্ত্রীর সঙ্গে আইএমএফ কর্মকর্তার সাক্ষাৎ বর্ণবাদ নির্মূলে বৈশ্বিক ঐক্যের আহ্বান জানালো বাংলাদেশ এবার সিলেটের আরেক হাসপাতালে স্বাস্থ্য প্রতিমন্ত্রীর ঝটিকা সফর! ভিডিও কলেই হাজিরা খাতা তলব কলম্বিয়ায় সামরিক পরিবহন বিমান বিধ্বস্ত, নিহত অন্তত ৩৪ ইরান যুদ্ধ ও বৈশ্বিক তেলের দাম বৃদ্ধি, বাংলাদেশের ওপর সম্ভাব্য প্রভাব টানা ৭ দিনের ছুটি শেষে আজ খুলছে সকল অফিস আজ মঙ্গলবার (২৪ মার্চ) রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ মঙ্গলবার (২৪ মার্চ) পঞ্জিকা ও ইতিহাসের এইদিনে

আঞ্চলিক প্রতিনিধি

সেন্টুকে মনোনায়নের দাবিতে বিভাগীয় কৃষকদলের সংবাদ সম্মেলন

Kishori
হালনাগাদ: শনিবার, ৫ এপ্রিল, ২০২৫
সেন্টুকে মনোনায়নের দাবি

আগামী জাতীয় সংসদ নির্বাচনে বরিশাল-২ (উজিরপুর-বানারীপাড়া) আসন থেকে কৃষকদলের কেন্দ্রীয় সহ-সম্পাদক লায়ন আক্তার সেন্টুকে মনোনয়ন দেওয়ার দাবিতে সংবাদ সম্মেলন করেছেন বিভাগীয় কৃষকদলের নেতৃবৃন্দরা।

বরিশার প্রেসক্লাব মিলনায়তনে আজ ৫ এপ্রিল শনিবার বেলা সাড়ে এগারোটার দিকে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে বক্তারা বলেন, কৃষকদলের কেন্দ্রীয় সহ-সম্পাদক লায়ন আক্তার সেন্টুর নেতৃত্বে বরিশাল বিভাগীয় কৃষকদল আজ ঐক্যবদ্ধ। বিগত আন্দোলন সংগ্রামে লায়ন সেন্টুর নেতৃত্বে সকল বিভাগ, জেলা ও উপজেলায় কৃষকদলের নেতৃবৃন্দরা ত্যাগ শিকার করেছেন। তাই কৃষকদলের পক্ষ থেকে বরিশাল-২ আসনে লায়ন আক্তার সেন্টুকে মনোনয়ন দেওয়ার জন্য নেতৃবৃন্দরা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের কাছে জোর দাবি জানিয়েছেন।

অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে কৃষকদলের বরগুনা জেলার সভাপতি মাসুদুর রহমান মানসুর, পিরোজপুর জেলার সভাপতি নাছির আহমেদ বাচ্চু, পটুয়াখালীর আহবায়ক মনিরুজ্জান টিটু, ভোলা জেলার সভাপতি আব্দুর রহমান সেন্টু, ঝালকাঠি জেলার সভাপতি তদবির হোসেন জসীম বক্তব্য রাখেন।


এ ক্যটাগরির আরো খবর..