× Banner
সর্বশেষ
বজ্রাঘাতজনিত প্রাণহানি কমাতে সচেতনতা ও প্রযুক্তিনির্ভর কার্যক্রম বাস্তবায়ন করছে সরকার ফেসবুকের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার সুযোগ আইনে নাই, শুধু অনুরোধ করা যায় – স্বরাষ্ট্রমন্ত্রী বেনাপোলে বিজিবি অভিযানে চোরাচালান পণ্য আটক  গত ২৪ ঘণ্টায় সারা দেশে হাম ও উপসর্গে মৃত্যু ৮ পুলিশকে জনবান্ধব বাহিনীতে রূপান্তর ঘটাতে পেরেছি – স্বরাষ্ট্রমন্ত্রী বাংলাদে‌শিদের জন্য মরিশাসের বন্ধ শ্রমবাজার পুনরায় চালু হতে যাচ্ছে ১০০ দিনে ৬০৫ খুন, ১৯৬ অপহরণ, সংসদে রুমিন ফারহানার ক্ষোভ বাজেট বাস্তবায়ন ও ককাস গঠনে চিফ হুইপের সঙ্গে মার্কিন কর্মকর্তার সাক্ষাৎ পররাষ্ট্র প্রতিমন্ত্রীর সঙ্গে স্পেনের রাষ্ট্রদূতের সাক্ষাৎ; এলডিসি উত্তরণে স্পেনের সমর্থন চাইলেন প্রতিমন্ত্রী অ্যাক্রেডিটেশন দেশের শিল্পখাতকে বৈশ্বিক প্রতিযোগিতায় টিকিয়ে রাখার শক্তিশালী হাতিয়ার – প্রধানমন্ত্রী

আঞ্চলিক প্রতিনিধি

সেনা সদস্যর আন্তরিকতায় হারিয়ে যাওয়া মা’ কে খুঁজে পেলেন মেয়ে

Kishori
হালনাগাদ: রবিবার, ২৫ মে, ২০২৫
খুঁজে পেলেন মেয়ে

সামান্য মানসিক ভারসাম্যহীন হওয়ায় দীর্ঘদিন পূর্বে নিজ বাড়ি থেকে বের হয়ে আর ফিরে যেতে পারেননি লাইলী বেগম (৬৫)। এরপর অনেক খোঁজাখুজি করেও লাইলী বেগমের সন্ধান মেলাতে পারেনি তার পরিবারের সদস্যরা।

অবশেষে সেনাবাহিনীর ল্যান্স কর্পোরাল কাজী সুজনের আন্তরিকতায় দেড় মাস ধরে নিখোঁজ বৃদ্ধ লাইলী বেগমকে জেলার গৌরনদী উপজেলার টরকী বন্দরের ট্রাস্ট ওল্ড এজ এন্ড কেয়ার হোম থেকে রবিবার (২৫ মে) দুপুরে ফিরিয়ে দেওয়ার হয়েছে তার মেয়ে সালেহা বেগমের কাছে। লাইলী বেগম মাদারীপুরের শিবচর থানার মাতবর চর এলাকার বাসিন্দা আব্দুস সালামের স্ত্রী।

লাইলী বেগমের মেয়ে সালেহা বেগম বলেন, বিগত ১৭ বছর ধরে তার মা নিখোঁজ ছিলো। গত চার রমজান তার মায়ের সন্ধান পাওয়ার পর বাড়িতে আনা হয়। সর্বশেষ গত দেড় মাস পূর্বে তার মা বাড়ি থেকে ফের নিখোঁজ হয়। অনেক খোঁজাখুজি করেও তার কোন সন্ধান পাওয়া যায়নি। এরপর রবিবার (২৫ মে) সকালে ফেসবুকের একটি পোস্ট দেখে তার মায়ের অবস্থান নিশ্চিত হয়েছেন।

টরকী বন্দরের ট্রাস্ট ওল্ড এজ এন্ড কেয়ার হোমের প্রতিষ্ঠাতা সেনাবাহিনীর ল্যান্স কর্পোরাল কাজী সুজন বলেন, গত এক সপ্তাহ পূর্বে কিছুটা অসুস্থ্য অবস্থায় গৌরনদীর বার্থী বাজার থেকে লাইলী বেগম নামের এই মাকে আমরা উদ্ধারের পর হোমের মাধ্যমে চিকিৎসা সেবা দিয়ে সুস্থ্য করি। পরবর্তীতে তার দেওয়া তথ্যানুযায়ী পরিবারকে খুঁজে পেতে ফেসবুকে পোস্ট করি। সেই পোস্টের সূত্রধরে লাইলী বেগমের মেয়ে সালেহা বেগম ও তার অন্যান্য স্বজনরা আমাদের সাথে যোগাযোগ করে হোমে আসেন। পর্যান্ত তথ্য প্রমানের ভিত্তিতে রবিবার দুপুরে লাইলী বেগমকে তার মেয়ে সালেহা বেগমের কাছে তুলে দেওয়া হয়। এসময় মা ও মেয়ে একে অপরকে জড়িয়ে ধরে কান্নায় ভেঙ্গে পরেন।

চিকিৎসার মাধ্যমে সুস্থ্য করে ট্রাস্ট ওল্ড এজ এন্ড কেয়ার হোমে আশ্রয় দিয়ে আবার পরিবারকে খুঁজে পেতে সহযোগিতা করার জন্য বৃদ্ধা লাইলী বেগমের মেয়ে সালেহা বেগম সেনাবাহিনীর ল্যান্স করর্পোরাল কাজী সুজনের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।


এ ক্যটাগরির আরো খবর..