× Banner
সর্বশেষ
লাল টেলিফোনে শেখ হাসিনার কল রেকর্ড শুনলেন প্রধানমন্ত্রী জুলাই গণঅভ্যুত্থান অনুষ্ঠান বয়কট করে অডিটোরিয়াম ত্যাগ করলেন এনসিপি নেতারা প্রতি উপজেলায় জুলাই শহীদদের নামে প্রতিষ্ঠান তৈরি হবে – তথ্য প্রতিমন্ত্রী ফ্যাসিবাদবিরোধী আন্দোলনে হত্যাকাণ্ডের বিচার হবে স্বচ্ছ, নিরপেক্ষ ও বিশ্বাসযোগ্য – প্রধানমন্ত্রী হঠাৎ মেয়ে থেকে ছেলে হয়েছে কেয়া আক্তার, বাড়িতে উৎসুক জনতার ভিড় জুলাই স্মৃতি জাদুঘর ফ্যাসিবাদবিরোধী আন্দোলনের জীবন্ত দলিল – সংস্কৃতিমন্ত্রী ডাসারে জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে আলোচনা সভা ও সংবর্ধনা অনুষ্ঠিত দেশের বারোটা বাজবে আর আমরা আঙুল চুষব, এটা হবে না – জামায়াত আমির বেনাপোল দৌলতপুর সিমান্ত থেকে ৩১০ বোতল ভারতীয় উইনিক্স সিরাপ উদ্ধার গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দিতে দৃঢ়প্রতিজ্ঞ সরকার -তথ্যমন্ত্রী

সূচকের মিশ্র প্রতিক্রিয়ায় বেড়েছে লেনদেন

admin
হালনাগাদ: রবিবার, ১৯ মার্চ, ২০১৭

অর্থনৈতিক ডেস্কঃ সপ্তাহের প্রথম কার্যদিবস আজ রোববার দিনশেষে দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূচকের মিশ্র প্রতিক্রিয়া লক্ষ করা গেছে। তবে বেড়েছে বেশির ভাগ কোম্পানির লেনদেন। একই চিত্র দেখা গেছে অপর শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জেও (সিএসই)।

বাজার বিশ্লেষণে দেখা যায়, এদিন ডিএসইতে এক হাজার ১০৩ কোটি ৭৫ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে; যা আগের দিনের তুলনায় ১৪৯ কোটি ৬৯ লাখ টাকা বেশি। গত বৃহস্পতিবার ডিএসইতে ৯৬৪ কোটি ছয় লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছিল।

ডিএসইতে মোট লেনদেনে অংশ নেয় ৩৩০টি কোম্পানি ও মিউচুয়াল ফান্ডের শেয়ার। এর মধ্যে দর বেড়েছে ১৩৩টির, কমেছে ১৬৪টির এবং অপরিবর্তিত রয়েছে ৩৩টির শেয়ার দর।

এদিকে, ডিএসইএক্স সূচক ৫ পয়েন্ট কমে পাঁচ হাজার ৬৯৫ পয়েন্টে অবস্থান করছে। ডিএসইএস সূচক ৩ পয়েন্ট কমে অবস্থান করছে এক হাজার ৩০৭ পয়েন্টে। আর ডিএস৩০ সূচক ৬ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে দুই হাজার ৬৬ পয়েন্টে।

অন্যদিকে, আজ চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জেও (সিএসই) সূচকে মিশ্র প্রতিক্রিয়ায় বেড়েছে শেয়ারের দর। আজ সিএসইতে ৭১ কোটি ৪ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।

সিএসই সার্বিক সূচক সিএএসপিআই সূচক ২০ পয়েন্ট কমে অবস্থান করছে ১৭ হাজার ৬৮৫ পয়েন্টে। সিএসসিএক্স সূচক ১৪ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ১০ হাজার ৭১৫ পয়েন্টে।

সিএসই৩০ সূচক ২৩ পয়েন্ট বেড়ে ১৫ হাজার ৩৫৮ পয়েন্টে, সিএসই৫০ সূচক ২ পয়েন্টে কমে এক হাজার ২৯৬ পয়েন্টে এবং সিএসআই সূচক ৩ পয়েন্ট কমে এক হাজার ১৯০ পয়েন্টে দাঁড়িয়েছে।

এদিন সিএসইতে লেনদেনে অংশ নেয় মোট ২৫৩টি কোম্পানি ও মিউচুয়াল ফান্ডের শেয়ার। এর মধ্যে দর বেড়েছে ৯০টির, কমেছে ১৩৩টির এবং অপরিবর্তিত রয়েছে ৩০টি কোম্পানির শেয়ারের দর।


এ ক্যটাগরির আরো খবর..