গোলাপগঞ্জের বিভিন্ন এলাকায় শিলা বৃষ্টি, ব্যাপক ক্ষয়ক্ষতির আশঙ্কা

জাহিদ উদ্দিন, গোলাপগঞ্জ : গোলাপগঞ্জের বিভিন্ন এলাকায় শনিবার বিকালে ব্যাপক শীলা বৃষ্টি জনজীবণ বিপর্যস্থ করেছে। ব্যাপক মাত্রায় শীলা বৃষ্টির কারণে এলাকায় নানা জাতের ফল ও কৃষি পণ্যের মারাত্মক ক্ষয়ক্ষতির আশঙ্কা দেখা দিয়েছে। দারুণ ভাবে উদ্বিগ্ন হয়ে পড়েছেন চাষীরা। এলাকায় বোরো আমনসহ বিভিন্ন শাকসবজির ব্যাপক ক্ষতির আশঙ্কা দেখা দিয়েছে।
আম- জাম, লিচুসহ অনেক গাছের মুকুল ঝরে যাওয়ায় আসন্ন মৌসুমে এলাকার বৃক্ষরাজি ফলশূন্য হবার আশঙ্কায় ভুগছেন এলাকার মানুষ। এলাকার চাষী ও স্থানীয় লোকজনের সাথে কথা বলে জানা গেছে, শনিবার বিকালে বিভিন্ন এলাকায় ঝড়ো হাওয়ার সাথে শুরু হয় কম-বেশি শীলা বৃষ্টি।
উপজেলার  উপজেলার ঢাকাদক্ষিণ, ভাদেশ্বর, আমুড়া, শরীফগঞ্জ,  বুধবারীবাজার ও বাদেপাশা ইউনিয়ন সহ বিভিন্ন স্থানে বুধবার বিকেলে এক পর্যায় শীলা বৃষ্টির ব্যাপকতা মানুষের মনে ভীতির সঞ্চার করে। ঝড়ো হাওয়া ও মাঝারী বৃষ্টিপাতের সাথে মুহুর্মূহু গুলির শব্দের মত শীলা খণ্ড পড়তে থাকে ঘর-বাড়ির উপর।
বিশেষত: টিনের চালার বাসিন্দারা চরম ভোগান্তিতে পড়েন। কোন কোন বাড়ির টিনের চালা ছিদ্র হয়ে যায় দ্রুত গতির এই শীলার আঘাতে। মাত্র আধা ঘণ্টার ব্যবধানে রাস্তা-ঘাট ও বাড়ির আঙিনায় শীলার স্তুপ জমে যায়। শীলা খণ্ডের আঘাতে আমের মুকুলসহ সব ধরনের ফল গাছের ব্যাপক ক্ষতি হয়েছে। এতে দারুণ ভাবে বিধ্বস্ত হয়ে পড়েছে এলাকার গাছপালা।
ভাদেশ্বর এলাকার স্কুল শিক্ষক আজিজ খান জানান, হোসেন শীলা বৃষ্টির বর্ণনা দিতে গিয়ে জানান, গতকাল সকালে ঠিক যেন ইউরোপ- আমেরিকার অঞ্চলের মত তুষার ঝড় হচ্ছিল। মুহূর্তের মধ্যে সাদা বরফের আস্তরণে ঢেকে গেল রাস্তা-ঘাট, ফসলের মাঠ ও বাড়ির আঙিনা। এমন দৃশ্য গত ১৫ বছরের মধ্যে কখনো চোখে পড়েনি বলে দাবি করেন তিনি।
উপজেলার চন্দরপুর এলাকার মাদ্রাসা শিক্ষক সুহেল আহমদ জানান, চন্দর পুর এলাকাসহ বুধবারী বাজার ইউনিয়নের বিভিন্ন স্থানে ব্যাপক শীলা বৃষ্টি হয়েছে।এতে এসব গ্রামের চাষকৃত শাক-সবজির ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানান তিনি।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
admin
সংবাদ প্রতিনিধি

admin

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।