× Banner
সর্বশেষ
২০ আগস্ট নতুন রাষ্ট্রপতি নির্বাচন, তফসিল ঘোষণা কমিশনের শিকলমুক্ত গণতান্ত্রিক বাংলাদেশ গড়াই আমাদের লক্ষ্য: তথ্য ও সম্প্রচার মন্ত্রী ঢাকায় মহাসমাবেশসহ কর্মসূচি ঘোষণা করেছে ১১ দলীয় ঐক্য জোট সচিবালয়ের সামনে অতিরিক্ত পুলিশ মোতায়েন সূর্যের পৃষ্ঠে লুকিয়ে ছিল যে রহস্য বোরকাপরা নারীর ইশারায় থামে বাস, ২০ মিনিটে ৫৭ লাখ টাকা লুট লালবাগ কেল্লা পরিদর্শন করলেন মার্কিন নৌ কমান্ডার বিতর্কিত সেই পরিকল্পনার জন্য ক্ষমা চাইলেন ফিফা সভাপতি দেশের সব নাগরিকের মানসম্মত স্বাস্থ্যসেবা নিশ্চিতে কাজ করছে সরকার : স্বাস্থ্য প্রতিমন্ত্রী জেরুজালেম ইস্যুতে ঐক্যবদ্ধ হতে জর্ডানে মুসলিম দেশগুলোর বৈঠক

মোঃ মাসুদুর রহমান শেখ বেনাপোলঃ

সুষ্ঠু ভাবে ভোট গ্রহণ চলছে বেনাপোল সিএন্ডএফ এজেন্ট এসোসিয়েশনের নির্বাচনে

Brinda Chowdhury
হালনাগাদ: সোমবার, ৩০ মে, ২০২২

সুষ্ঠু ও উৎসব মুখর পরিবেশে শান্তিপূর্ণ ভাবে চলছে বেনাপোল সিএন্ডএফ এজেন্টস এসোসিয়েশনের ত্রিবার্ষিক নির্বাচন।
আজ ৩০ মে সকাল ৯ টা থেকে সিএন্ডএফ এজেন্টস এসোসিয়েশনের নিজস্ব ভবনে ভোট গ্রহণ শুরু হয়। যা বিরতিহীন ভাবে চলবে বিকাল ৫ টা পর্যন্ত।
বেনাপোল সিএন্ডএফ এজেন্টস এসোসিয়েশনের  ত্রিবার্ষিক নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে ৭ টি বুথে। যেখান এসোসিয়েশনের ২ টি প্যানেলে ৩৮ জন প্রার্থী সভাপতি ও সাধারন সম্পাদকসহ ১৯ টি পদের জন্য নির্বাচন করছেন। নির্বাচনে মোট ৭২৪ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন।
এবারের নির্বাচনে বেনাপোলের পাশাপাশি ঢাকা, চট্রগ্রাম, যশোর, খুলনা ও ভোমরা থেকে সিএন্ডএফ এজেন্ট এসোসিয়েশনের ভোটাররা বেনাপোলে এসে ভোট প্রদান করছেন। এখন পর্যন্ত শান্তিপুর্ণভাবে ভোট গ্রহন চলমান রয়েছে।
নির্বাচন কমিশনার ফারুক হোসেন উজ্জ্বল  বলেন, কোন রকম অপ্রীতিকর ঘটনা ছাড়াই সুষ্ঠু ও সুন্দর ভাবে ভোট গ্রহণ চলছে। নির্বাচনে মোট ৭২৪ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন। এখনো পর্যন্ত ৬০ ভাগ ভোট গ্রহণ হয়েছে। আর বিকাল ৫ টার সময় ভোট গ্রহণ শেষ হবে বলে জানান।
তিনি আরও বলেন, নির্বাচনকে কেন্দ্র করে বেনাপোলে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করেছে জেলা পুলিশ। যে কোন ধরনের অপ্রীতিকর ঘটনা এড়াতে পুলিশ, র‌্যাব ও আনসার সদস্য বিভিন্ন পয়েন্ট এ মোতায়েন রয়েছেন।


এ ক্যটাগরির আরো খবর..